×
সদ্য প্রাপ্ত:
চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট ফতুল্লায় মাদকের আস্তানায় অভিযানে আগুন—পুলিশের কড়া অভিযানে পুড়ল অপরাধের ঘাঁটি! রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ভয়াবহ আগুন, বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন
  • প্রকাশিত : ২০২৫-১১-২৬
  • ১৩১ বার পঠিত
“দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের নগরকান্দায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫ পালিত হয়েছে।
এ উপলক্ষে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে বুধবার (২৬ নভেম্বর)  সকাল ১০টা ৩০ মিনিটে বর্ণাঢ্য র‍্যালি, উদ্বোধন, আলোচনা সভা এবং ‘প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৫ -এর অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দবির উদ্দিন।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন সরকারি নগরকান্দা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ প্রফেসর মো. জাহিদুল ইসলাম,উপজেলা জামায়াতে আমির মাওলানা  সোহরাব হোসেন ,উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মাহাবুব আলী, উপজেলা বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা (এল ইও) ডা. মোঃ গোলাম আজম, উপ-সহকারী দাউদুর রহমান ও লাইফ স্টক সার্ভিস প্রোভাইডের সকল সদস্য এ সময় উপস্থিত ছিলেন।

র‍্যালিতে উপজেলা প্রশাসন, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাসহ স্থানীয় কৃষক, খামারি ও জনসাধারণ অংশ নেন। পরে প্রাণিসম্পদ প্রদর্শনীতে গবাদি পশুর উন্নত জাত, আধুনিক খামার ব্যবস্থা, রোগ নিয়ন্ত্রণ প্রযুক্তি ও পশুপালন সংশ্লিষ্ট বিভিন্ন উদ্ভাবনী কার্যক্রম প্রদর্শন করা হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশীয় জাতের উন্নয়ন এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে প্রাণিসম্পদ খাতকে আরও সমৃদ্ধ করা সম্ভব হবে। তারা খামারিদের আধুনিক প্রশিক্ষণ, রোগ প্রতিরোধ ব্যবস্থা ও উৎপাদন বৃদ্ধিতে সরকারিভাবে বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন।

অনুষ্ঠানে স্থানীয় জনগণ ও অংশগ্রহণকারীদের উপস্থিতি প্রাণিসম্পদ সপ্তাহের আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat