×
সদ্য প্রাপ্ত:
জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬২ কোটি ঘনফুট ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের গতিবিধি এবং বহিরাগতদের ওপর নজরদারি করতে চালু হচ্ছে এআই ক্যামেরা ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের আনিসুল হকের বিরুদ্ধে ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের চার্জশিট দাখিল সরকার বিদেশি শক্তির কাছে মাথা নত করবে না: রাশেদ খাঁন ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা
  • প্রকাশিত : ২০২৫-০২-২৩
  • ৮৩ বার পঠিত
মাসুদ চৌধুরী সাঈদ, স্টাফ রিপোর্টার:

বৈষম্য বিরোধী ছাত্র-জনতা আন্দোলনে মানিকগঞ্জে বৈষম্য বিরোধী সমন্বয়ক নতুন কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১২ ঘটিকায় মানিকগঞ্জ প্রেসক্লাব মিলনায়তন এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সমন্বয়কদের একাংশ। মানিকগঞ্জ জেলার নতুন কমিটির প্রতিবাদে কেন্দ্রীয় সমন্বয়কদের হস্তক্ষেপ কামনা করে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন। এর মধ্যে এই কমিটি স্থগিত না করা হলে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ এবং থানা ঘেরাও কর্মসূচির ঘোষণা দেন তারা। লিখিত বক্তব্যে এসব তথ্য নিশ্চিত করেন নতুন কমিটির যুগ্ম সদস্য সচিব আশরাফুল ইসলাম রাজু।
সংবাদ সম্মেলনে সমন্বয়করা বলেন, নতুন কমিটিতে যাদের রাখা হয়েছে তাদের বেশির ভাগই মূলধারার আন্দোলন সংগ্রামে ছিল না। তাদের মূল্যায়ন করা হয়েছে আর ত্যাগীদের অবমূল্যায়ন করা হয়েছে। এই পকেট কমিটি আমরা মানি না।
তারা আরো বলেন, টাকা বিনিময়ে এ কমিটি করা হয়েছে। এর জন্য ছাত্রলীগের সাথে আঁতাত করে তারা কমিটিতে ভাইটাল স্থান পেয়েছে। এ কারণে বাদ পড়েছে ত্যাগীরা। আন্দোলন সংগ্রামে যারা গায়ের তাজা রক্ত ঝরিয়েছেন, তাদেরকে বাদ দিয়ে কমিটিতে আমরা থাকতে চাই না। এসময় কেন্দ্রীয় সমন্বয়ক রুদ্র, জেলা কমিটির আহবায়ক ওমর ফারুক ও সদস্য সচিব নাহিদ মনিরকে মানিকগঞ্জে অবাঞ্চিত ঘোষণা করেন। নতুন কমিটির যুগ্ম সদস্য সচিব নাসিম খান, সংগঠক কাওছার আহমেদ, সদস্য শাকিল হোসেন, কায়সার আহমেদ, রনি আহমেদ, আকরাম হোসেন উপস্থিত ছিলেন। সমন্বয়কদের এ দাবিতে প্রায় ২৫০ জন পদত্যাগ করতে একাত্মতা জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat