×
সদ্য প্রাপ্ত:
৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগে অনুমোদন দিয়েছে অর্থ বিভাগ : ক্রীড়া প্রতিমন্ত্রী আগস্ট মাসে সড়ক দুর্ঘটনায় ৪৮১ জনের প্রাণহানি ফের বন্ধ চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড সাভারে এসআই আলতাফ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরায়েলে ২৮০ কোটি ডলারের শক্তিশালী বোমা পাঠাবে যুক্তরাষ্ট্র ফ্যামিলি কার্ডের নামে টাকা নেয়ার অভিযোগ: এনসিপি নেত্রীকে সাময়িক অব্যাহতি দেশের পাঁচ অঞ্চলে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্কতা জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬২ কোটি ঘনফুট ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের গতিবিধি এবং বহিরাগতদের ওপর নজরদারি করতে চালু হচ্ছে এআই ক্যামেরা ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • প্রকাশিত : ২০২৫-০২-২৩
  • ৬৭ বার পঠিত
মো: রিয়াজ স্টাফ রিপোর্টার:


শেরপুরে ম্যানেজিং কমিটি নিয়ে দু'পক্ষের সংঘর্ষে হারেজ আলী (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়। শনিবার (২২ফেব্রুয়ারি) সকালে শেরপুর সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের হরিণধরা উচ্চ বিদ্যালয় এ ঘটনা ঘটে। নিহত হারেজ আলী ওই গ্রামের মৃত শরাফত আলী মন্ডলের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হরিণধরা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে বেশ কিছু দিন ধরে এলাকার দু'পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। এ নিয়ে ম্যানেজিং কমিটির নির্বাচন স্থগিতের দাবিতে একপক্ষ আদালতে একটি নিষেধাজ্ঞা মোকদ্দমা দায়ের করে। উক্ত মামলায় আদালত ম্যানেজিং কমিটির নির্বাচন স্থগিতের নির্দেশ দেন।

কিন্তু আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম (বাবুল) ও এডহক কমিটির সভাপতি শফিকুল ইসলাম মুক্তাসহ ওই পক্ষের অন্যান্যরা সকাল ১০ টার দিকে কমিটির বিষয়ে বিদ্যালয় অফিস কক্ষে এক সভা আহ্বান করেন।

এসময় ওই বিদ্যালয়ের অভিভাবক সদস্য হারেজ আলীসহ এ পক্ষের লোকজন প্রতিবাদ করলে এ নিয়ে দু'পক্ষের মধ্যে বাগবিতন্ড শুরু হয়। এক পর্যায়ে প্রধান শিক্ষক রফিকুল ইসলাম ও এডহক কমিটির সভাপতি মোঃ শফিকুল ইসলামের লোকজন হারেজ আলীও তার দলের লোকজনের উপর দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে পুর্ব পরিকল্পিতভাবে হামলা চালায়। এসময় দু'পক্ষের মধ্যে সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটার পাশাপাশি বিদ্যায় মাঠ রনখেত্র রণক্ষেতে পরিণত হয়। এ সংঘর্ষে হারেজ আলীস অন্তত ৬ জন গুরুতরভাবে আহত হয়। খবর পেয়ে সেনাবাহিনী পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় আইনশৃংখলা রক্ষাবাহিনি ৫ জনকে আটক করে।

মুমূর্ষ অবস্থায় হারেজ আলীসহ অন্যান্য আহতদের উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক হারেজ আলীক মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আব্দুল করিম বলেন, ঘটনার সাথে জরিত থাকার অভিযোগে ৫ জনকে আটক করা হয়। এব্যাপারে আইন গত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat