×
সদ্য প্রাপ্ত:
৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগে অনুমোদন দিয়েছে অর্থ বিভাগ : ক্রীড়া প্রতিমন্ত্রী আগস্ট মাসে সড়ক দুর্ঘটনায় ৪৮১ জনের প্রাণহানি ফের বন্ধ চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড সাভারে এসআই আলতাফ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরায়েলে ২৮০ কোটি ডলারের শক্তিশালী বোমা পাঠাবে যুক্তরাষ্ট্র ফ্যামিলি কার্ডের নামে টাকা নেয়ার অভিযোগ: এনসিপি নেত্রীকে সাময়িক অব্যাহতি দেশের পাঁচ অঞ্চলে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্কতা জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬২ কোটি ঘনফুট ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের গতিবিধি এবং বহিরাগতদের ওপর নজরদারি করতে চালু হচ্ছে এআই ক্যামেরা ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • প্রকাশিত : ২০২৫-০২-২৩
  • ৭৫ বার পঠিত
মনিরুজ্জামান রাসেল 
স্টাফ রিপোর্টার, শেরপুর 

শেরপুরে বেপরোয়া গতির একটি মাইক্রোবাসের চাপায় ২ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছেন আরও ৬ জন। ২২ ফেব্রুয়ারি শনিবার দিবাগত রাতে শহরের অষ্টমীতলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছেন শহরের কালার ডিজিটাল ল্যাবের কর্মচারী গৌরব ও রনি। আর ল্যাবের মালিক শুভকে গুরুতর অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 
পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার রাত সাড়ে ১২টার দিকে একটি দ্রুতগতির মাইক্রোবাস শেরপুর শহর থেকে জামালপুর যাওয়ার পথে অষ্টমীতলা মোড়ে প্রথমে একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে চাপা দেয়। পরে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরসাইকেল এবং আরও একটি অটোরিকশাকে চাপা দেয়। এ ঘটনায় ঘটনাস্থলেই রনি নামে একজনের মৃত্যু হয়। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে গৌরব নামে আরেকজনের মৃত্যু হয়। এছাড়া শুভ নামে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 
এদিকে  দুর্ঘটনার পরপরই মাইক্রোবাসের চালকসহ মাইক্রোবাসে থাকা যাত্রীরা পালিয়ে যায়। তবে মাইক্রোবাসটি জব্দ করেছে পুলিশ।
দুইজন নিহতের বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবায়দুল আলম জানান, এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat