×
সদ্য প্রাপ্ত:
৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগে অনুমোদন দিয়েছে অর্থ বিভাগ : ক্রীড়া প্রতিমন্ত্রী আগস্ট মাসে সড়ক দুর্ঘটনায় ৪৮১ জনের প্রাণহানি ফের বন্ধ চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড সাভারে এসআই আলতাফ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরায়েলে ২৮০ কোটি ডলারের শক্তিশালী বোমা পাঠাবে যুক্তরাষ্ট্র ফ্যামিলি কার্ডের নামে টাকা নেয়ার অভিযোগ: এনসিপি নেত্রীকে সাময়িক অব্যাহতি দেশের পাঁচ অঞ্চলে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্কতা জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬২ কোটি ঘনফুট ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের গতিবিধি এবং বহিরাগতদের ওপর নজরদারি করতে চালু হচ্ছে এআই ক্যামেরা ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • প্রকাশিত : ২০২৫-০২-২৫
  • ১৫৫ বার পঠিত

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি :


নওগাঁর রাণীনগর থানাপুলিশ পৃথক অভিযান চালিয়ে সাত জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের মধ্যে অপারেশন ডেভিল হান্ট অভিযানের আওতায় মোতাহার হোসেন (৪৪) নামে এক যুবলীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের সোমবার আদালতে প্রেরণ করা হয়েছে।
‎রাণীনগর থানার ইন্সপেক্টর (তদন্ত) ও ভারপ্রাপ্ত কর্মকর্তা মোসলেম উদ্দীন জানান,অপারেশন ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে রোববার রাতে অভিযান চালিয়ে উপজেলার সিংগারপাড়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে উপজেলা যুবলীগের সদস্য মোতাহার হোসেনকে গ্রেফতার করা হয়েছে। উপজেলা বিএনপির দলীয় অফিসে হামলা,ভাংচুর,অগ্নি সংযোগ ও ককটেল বিস্ফোরনের অভিযোগে দায়েরকৃত মামলার তদন্তপ্রাপ্ত আসামী মোতাহার। এছাড়া মারপিট,ভাংচুর ও চুরির অভিযোগে রোববার রাতে দায়েরকৃত মামলায় উপজেলার চকাদীন গ্রামের জাফর আলীর ছেলে এনামুল শাহা (৪৮),একই গ্রামের আব্দুল জব্বার শাহার ছেলে বেলাল হোসেন(৫২),কাইছার আলীর ছেলে আবেদ আলী (৫২),আব্দুল জব্বারের ছেলে হেলাল উদ্দীন (৫০) কে গ্রেফতার করা হয়েছে। একই রাতে আদালতের পরোয়ানামুলে উপজেলার অলংকার দীঘি গ্রামের মমতাজের ছেলে লুৎফর রহমান এবং পুর্ব বালুভরা গ্রামের রবি চরনের ছেলে সুমন কুমার দাসকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের সোমবার আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat