×
সদ্য প্রাপ্ত:
রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট ফতুল্লায় মাদকের আস্তানায় অভিযানে আগুন—পুলিশের কড়া অভিযানে পুড়ল অপরাধের ঘাঁটি! রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ভয়াবহ আগুন, বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি
  • প্রকাশিত : ২০২৩-০৮-০৪
  • ২৪৯ বার পঠিত
বাংলাদেশের ক্রিকেটে তামিম ইকবালের নেতৃত্বের অবসান হয়ে গেছে। গতকাল বৃহস্পতিবার গুলশানে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের বাসায় রুদ্ধদ্বার বৈঠক শেষে অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন তামিম। আসন্ন এশিয়া কাপে তিনি খেলবেন না। এশিয়া কাপের পর নিউজিল্যান্ড সিরিজ দিয়ে তার মাঠে ফেরার কথা।

এখন দেশের ক্রিকেটে বড় প্রশ্ন হলো, কে হচ্ছেন পরবর্তী অধিনায়ক?
এই আলোচনায় সবার ওপরে আছে দুটি নাম- সাকিব আল হাসান এবং লিটন কুমার দাস। দুজনের মাঝে সাকিব তো টেস্ট এবং টি-টোয়েন্টির নেতৃত্ব সামলাচ্ছেন। আর ওয়ানডের সহ-অধিনায়ক হিসেবে এর আগে একাধিক সিরিজে ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব পালন করেছেন লিটন। আফগানিস্তানের বিপক্ষে তো টেস্টেও নেতৃত্ব দিয়েছিলেন।

এবার যাকেই অধিনায়ক করা হোক না কেন, সেটা হবে দীর্ঘ মেয়াদের জন্য।
বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বৃহস্পতিবারের সংবাদ সম্মেলনে নতুন অধিনায়কের প্রশ্নে বলেন, ‘যদি তামিম শুধু বলত যে এশিয়া কাপ খেলছে না, তাহলে তো আমাদের প্রস্তুত ছিলই, সহ-অধিনায়ক লিটন দাস হতেন (অধিনায়ক)। এখন এই মুহূর্তে আমি বলতে পারছি না দু-একজনের সঙ্গে কথা না বলে (নতুন অধিনায়ক কে) বলা যাচ্ছে না।’

এদিকে সম্প্রতি গণমাধ্যমে খবর এসেছে যে, সাকিব আল হাসানকে নাকি ওয়ানডে অধিনায়ক হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল।

কিন্তু তিনি বিশ্বকাপে অধিনায়কত্ব করতে রাজি নন। এমন দাবি উড়িয়ে দেন বিসিবি সভাপতি। তিনি জানান, সাকিবের সঙ্গে এ বিষয়ে তার কোনো কথাই হয়নি। ধারণা করা হচ্ছে, এশিয়া কাপের দল ঘোষণার দিন বা এর আগেই ওয়ানডে অধিনায়কের নাম ঘোষণা করা হতে পারে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat