×
সদ্য প্রাপ্ত:
সাভারে এসআই আলতাফ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরায়েলে ২৮০ কোটি ডলারের শক্তিশালী বোমা পাঠাবে যুক্তরাষ্ট্র ফ্যামিলি কার্ডের নামে টাকা নেয়ার অভিযোগ: এনসিপি নেত্রীকে সাময়িক অব্যাহতি দেশের পাঁচ অঞ্চলে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্কতা জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬২ কোটি ঘনফুট ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের গতিবিধি এবং বহিরাগতদের ওপর নজরদারি করতে চালু হচ্ছে এআই ক্যামেরা ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের আনিসুল হকের বিরুদ্ধে ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের চার্জশিট দাখিল সরকার বিদেশি শক্তির কাছে মাথা নত করবে না: রাশেদ খাঁন ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ
  • প্রকাশিত : ২০২৫-০২-২৬
  • ৮২ বার পঠিত
মোঃ জনি খান মোহনগঞ্জ প্রতিনিধি নেএকোনা:


আজ ২৫ শে ফেব্রুয়ারি নেত্রকোনার মোহনগঞ্জে আয়োজিত এক গণসংবর্ধনা অনুষ্ঠানে সাবেক সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বলেছেন নির্বাচনের আগেই ষড়যন্ত্র শুরু হয়ে গেছে।ষড়যন্ত্রের ফাঁদে পা দেবেন না। ষড়যন্ত্র মোকাবেলায় প্রস্তুত থাকুন।  

আজ মঙ্গলবার বিকালে মোহনগঞ্জ রেলওয়ে  স্টেশন মাঠে আয়োজিত সংবর্ধনায় তিনি সরকারের উদ্দেশ্যে বলেন ক্ষমতায় থেকে যাওয়ার চেষ্টা করবেন না। আমরা কিন্তু মাঠে থাকবো। দ্রুত নির্বাচনের দিন ঘোষণা করুন এবং নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করুন। 

এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক সেলিম কার্ণায়েন।এ সময় আরো বক্তব্য দেন ঈশ্বরগঞ্জের সাবেক বিএনপির এমপি নুরুল কবির শাহীন, নেত্রকোনা সদরের সাবেক এমপি আশরাফ উদ্দিন খান, জেলা বিএনপি'র সদস্য সচিব ডাঃ রফিকুল ইসলাম হিলালী, মোহনগঞ্জ পৌর বিএনপির আব্বায়ক ফজলুল হক মাসুম, মোহনগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব টিপু সুলতান, পৌর বিএনপির সদস্য সচিব গোলাম রব্বানী পুতুল, পৌর বিএনপি'র যুগ্ন আহ্বায়ক খায়রুজ্জামান খাইরুল,উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ, উপজেলা যুবদলের নেতৃবৃন্দ, পৌর যুবদলের আহ্বায়ক জহিরুজ্জামান খান রনি। উপজেলা ছাত্রদল ও পৌর ছাত্রদলের নেতৃবৃন্দ ও অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ এত উপস্থিত ছিলেন আরো ও লক্ষাধিক জনতা মাঠে ছিল।

উল্লেখ্য সাড়ে ১৭ বছর কারাভোগের পর নিজ সংসদীয় এলাকায় এটি ছিল প্রথম গণসংবর্ধনা অনুষ্ঠান। তিনি তার মূল্যবান সংক্ষিপ্ত বক্তব্য  দিয়ে মঞ্চ ত্যাগ করেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat