×
সদ্য প্রাপ্ত:
নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ মাদারীপুরে ৮০০ কোটি টাকার সেতু, নির্মাণস্থান পরিদর্শনে এমপি জাহান্দার আলী একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ফুলগাজীতে প্রবাসীর জমিতে আগুন, শতাধিক ফলের গাছ কেটে ফেলার অভিযোগ এক গোল, দুই অ্যাসিস্টে মেসির রাজকীয় বিদায় ভিজিএফ কার্ড এর মাধ্যমে ২০ কেজি চাল দেওয়ার সিদ্ধান্ত ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী
  • প্রকাশিত : ২০২৫-১১-২২
  • ২০৪ বার পঠিত

নুরুল কবির সাতকানিয়া চট্টগ্রাম :

চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলায়
রোহিঙ্গাদের চাকরি, বাসাভাড়া কিংবা কোন ধরণের আশ্রয় দিলে আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানিয়ে গণবিজ্ঞপ্তি জারি করেছে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা প্রশাসন।
 উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছে উপজেলা প্রশাসন।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সাতকানিয়া উপজেলায় বিদ্যমান সব ইটভাটা, কলকারখানা, ব্যবসা প্রতিষ্ঠানে রোহিঙ্গাদের নিয়োগ ও বাসা ভাড়া, আশ্রয় দেওয়া আইনত দণ্ডনীয় অপরাধ। রোহিঙ্গাদের বাসা ভাড়া ও কর্মচারী হিসেবে নিয়োগ দেওয়া হলে সংশ্লিষ্ট ব্যক্তি/প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এ প্রসঙ্গে সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান সংবাদমাধ্যমকে বলেন, বর্তমানে ইটভাটার মৌসুম চলছে। এখানে যাতে রোহিঙ্গাদের শ্রমিক হিসেবে চাকরি এবং আশ্রয় না দেয় সেজন্য সতর্ক করা হয়েছে। কেননা সামনে জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনে রোহিঙ্গাদের যাতে অসৎ উদ্দেশ্যে ব্যবহার করতে না পারে, সেজন্য এই গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এরপরও রোহিঙ্গাদের কেউ চাকরি, বাসাভাড়া কিংবা আশ্রয় দিলে আইনগত ব‌্যবস্থা নেওয়া হয়ে

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat