×
সদ্য প্রাপ্ত:
শেরপুরের ঝিনাইগাতীতে ধানক্ষেত এর পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মোন্থা’ এখন প্রবল ঘূর্ণিঝড়, বেড়েছে বাতাসের গতিবেগ না ফেরার দেশে তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকী অস্ত্র মামলায় সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ পরিশোধের দাবি সিলেটে দুই ট্রাক সাদাপাথর জব্দ, চালকদের দেড় লাখ টাকা জরিমানা হবিগঞ্জে জামায়াত প্রার্থীর গাড়িতে দুর্বৃত্তদের হামলা ঢাকার ফ্লাইট নামছে চট্টগ্রাম-কলকাতায় মক্কায় এক সপ্তাহে ১৩.৫ মিলিয়নেরও বেশি মানুষ দুটি পবিত্র মসজিদ পরিদর্শন করেছেন শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ শুরু, পুলিশের বাধা
  • প্রকাশিত : ২০২৫-০২-২৬
  • ৮১ বার পঠিত
ওমর ফারুক, নাগেশ্বরী প্রতিনিধি:

পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিতকরণের দাবিতে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় এ কর্মসূচি পালিত হয়।

উপজেলা বিএনপির আহ্বানে আয়োজিত এ কর্মসূচিতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। তারা স্থানীয় প্রশাসনের কাছে স্মারকলিপি প্রদান করে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি সহযোগী অধ্যাপক গোলাম রসুল রাজা। তিনি বলেন, "বর্তমান সরকার বাজার নিয়ন্ত্রণ করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। সাধারণ মানুষের জীবনযাত্রা দুর্বিষহ হয়ে উঠেছে এবং সারাদেশে আইন শৃংখলা পরিস্থিতির অবনতি ঘটায় জীবনযাত্রা স্বাভাবিক হচ্ছে। তাই জনগণের স্বার্থে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক করতে যথাযথ ব্যবস্থা নিতে হবে।"

এছাড়া, বিএনপির অন্যান্য নেতৃবৃন্দও তাদের বক্তব্যে সরকারকে কঠোর সমালোচনা করেন এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন—
আলহাজ্ব সফিউল আলম সফি, সাবেক সিনিয়র সহ-সভাপতি, নাগেশ্বরী উপজেলা বিএনপি
মোঃ আবুল কাসেম সরকার, সাবেক সহ-সভাপতি, নাগেশ্বরী উপজেলা বিএনপি
মোঃ মোখলেছুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক, নাগেশ্বরী উপজেলা বিএনপি
মোঃ রফিকুল ইসলাম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, নাগেশ্বরী উপজেলা বিএনপি
ইঞ্জিঃ আব্দুল মোমেন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, নাগেশ্বরী উপজেলা বিএনপি
একেএম আশরাফ হোসেন আপেল, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, নাগেশ্বরী উপজেলা বিএনপি,
মোঃ ওমর ফারুক, সাবেক সাংগঠনিক সম্পাদক, নাগেশ্বরী উপজেলা বিএনপি
এছারাও উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন থেকে আসা সিনিয়র নেতৃবৃন্দ।

বিক্ষোভ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়, যাতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ ও বাজার ব্যবস্থাপনা শক্তিশালী করার আহ্বান জানানো হয়। নেতৃবৃন্দ জানান, দাবি আদায় না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।

বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। তবে পুরো কর্মসূচি শান্তিপূর্ণভাবে শেষ হয়।

নাগেশ্বরী উপজেলায় বিএনপির এ কর্মসূচি সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। স্থানীয় বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি এবং সরকার এ বিষয়ে কার্যকর ব্যবস্থা নিচ্ছে না—এমন অভিযোগ জনমনে দিন দিন বাড়ছে। বিএনপির এই আন্দোলনের ফলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কী ব্যবস্থা গ্রহণ করে, তা এখন দেখার বিষয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat