×
সদ্য প্রাপ্ত:
ইউরোপে রুশ ‘হাইব্রিড হামলার’ হুমকি বেড়েছে: ম্যাক্রোঁ বৈশ্বিক আর্থিক কাঠামোর সংস্কার অপরিহার্য: ড. তিতুমীর রাজধানীতে নাশকতা ঠেকাতে নিরাপত্তা জোরদার,২০০'র বেশি চেকপোস্ট: ডিএমপি সৌদির রাজধানী রিয়াদে বিমান হামলার সতর্কতা জারির পর শোনা গেল বিস্ফোরণের শব্দ ৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগে অনুমোদন দিয়েছে অর্থ বিভাগ : ক্রীড়া প্রতিমন্ত্রী আগস্ট মাসে সড়ক দুর্ঘটনায় ৪৮১ জনের প্রাণহানি ফের বন্ধ চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড সাভারে এসআই আলতাফ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরায়েলে ২৮০ কোটি ডলারের শক্তিশালী বোমা পাঠাবে যুক্তরাষ্ট্র ফ্যামিলি কার্ডের নামে টাকা নেয়ার অভিযোগ: এনসিপি নেত্রীকে সাময়িক অব্যাহতি
  • প্রকাশিত : ২০২৫-০২-২৬
  • ৯৯ বার পঠিত
শাহাদাত হোসাইন ফিরোজ,বিশেষ প্রতিনিধি:

নোয়াখালী বেগমগঞ্জের ৯ নং মিরওয়ারিশপুর ইউনিয়নে মীর আলিপুর দারুল উলুম মাদ্রাসায় হাফেজ ছাত্রদের পাগড়ী প্রধান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব  করেন বিশিষ্ট সমাজসেবক মোঃ আলমগীর (সভাপতি অত্র মাদ্রাসা)। মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল আজিজের সঞ্চালনায় প্রাণ চাঞ্চল্য পায় অনুষ্ঠানটির। পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটির কার্যক্রম শুরু হয়। মাদ্রাসার কোমলমতি হাফেজ এবং অন্যান্য ছাত্রদের বিভিন্ন ইভেন্টের উপস্থাপনা ছিল ইসলামিক জ্ঞান গর্ভে ভরপুর। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুফতি শামিল মজুমদার হাফি.চেয়ারম্যান (শানে আসাদ জাতীয় খতিব ফাউন্ডেশন)। বিশেষ অতিথি মাওলানা আব্দুল গনি ফয়েজী, বিশেষ অতিথির বক্তব্যে ৯ নং মিরওয়ারিশপুর ইউনিয়ন বিএনপি'র সাংগঠনিক সম্পাদক গাজী ওমর ফারুক বলেন, অত্র মাদ্রাসাটি আমার গ্রামের প্রতিষ্ঠান, মাদ্রাসাটির প্রতিষ্ঠা লগ্ন থেকেই এটির উন্নয়ন কার্যক্রমের সাথে জড়িত ছিলাম, তিনি আরো বলেন  ইউনিয়ন বিএনপি, তথা অত্র জেলার বিএনপির নীতি নির্ধারকদের পক্ষ থেকে  মাদ্রাসাটির জন্য ভবিষ্যতে বিভিন্ন ধরনের আর্থিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।অত্র মাদ্রাসা থেকে এবার মাদ্রাসা কমিটির সম্মানিত সহ-সভাপতি আব্দুল বাতেন মেম্বার এর সুযোগ্য দুই সন্তান জোবায়ের হোসেন রিজু, এবং মাহমুদুল আরেফিন একই সাথে হাফেজ হয়েছেন।এছাড়াও  হাফেজ হয়েছেন মোঃ সাগর পিতা মৃত আব্দুল মান্নান। এই তিনজন হাফেজ  ছাত্রকে এবারের অনুষ্ঠানে   পাগড়ি পরানো হয়। উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন মিরওয়ারিশপুর ইউনিয়ন জামায়াত আমির জনাব সাইফুল ইসলাম শামীম, বিশেষ অতিথি হিসেবে ছিলেন ফয়েজ আহমদ (প্যানেল চেয়ারম্যান) ৯নং মিরওয়ারিশপুর ইউনিয়ন। ওলি উদ্দিন কোষা ধক্ষ্য মীর আলিপুর দারুল উলুম মাদ্রাসা। উক্ত অনুষ্ঠানে বক্তারা মাদ্রাসাটির সর্বাঙ্গীন মঙ্গল কামনা করেন এবং মাদ্রাসাটির উত্তরোত্তর উন্নতি কামনা করেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat