×
সদ্য প্রাপ্ত:
জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬২ কোটি ঘনফুট ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের গতিবিধি এবং বহিরাগতদের ওপর নজরদারি করতে চালু হচ্ছে এআই ক্যামেরা ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের আনিসুল হকের বিরুদ্ধে ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের চার্জশিট দাখিল সরকার বিদেশি শক্তির কাছে মাথা নত করবে না: রাশেদ খাঁন ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা
  • প্রকাশিত : ২০২৫-০২-২৬
  • ১২৮ বার পঠিত
ইন্দুরকানী  (পিরোজপুর) প্রতিনিধিঃ

পিরোজপুরের ইন্দুরকানীতে পুলিশের হাত থেকে আসামি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার বিকালে উপজেলার বালিপাড়া ইউনিয়নের সাউদখালী এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, বিস্ফোরক মামলার আসামি ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হেলাল খান একটি সামাজিক অনুষ্ঠানে যোগদান করেন। পুলিশের কাছে এই সংবাদ পৌঁছালে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পরে, সামাজিক অনুষ্ঠানের লোকজন ও স্থানীয় আওয়ামী লীগ নেতারা হেলাল খানের গ্রেপ্তারের খবর শুনে পুলিশের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন এবং জোরপূর্বক হেলাল খানকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেন।

পরবর্তীতে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে সামাজিক অনুষ্ঠানের আয়োজকের বাড়ি থেকে আব্দুস ছত্তার নায়েবের ছেলে মজনু নায়েব ও নাঈম নায়েবকে গ্রেপ্তার করে।

তবে, স্থানীয়রা জানান যে, পুলিশ যাদেরকে গ্রেফতার করেছে তারা আসামি ছিনতাইয়ের সঙ্গে জড়িত নন, বরং তারা বাড়ির অনুষ্ঠানের কাজে ব্যস্ত ছিলেন।

ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মারুফ হোসেন জানান, ঘোষেরহাট বাজারে ককটেল বিস্ফোরণ ও বিএনপির মিছিলে হামলার ঘটনায় আওয়ামী লীগ নেতা হেলাল খান আসামি হিসেবে চিহ্নিত ছিলেন। তাকে গ্রেপ্তারের পর স্থানীয় জনতা পুলিশের উপর হামলা করে এবং আসামিকে ছিনিয়ে নেয়। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat