×
সদ্য প্রাপ্ত:
৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগে অনুমোদন দিয়েছে অর্থ বিভাগ : ক্রীড়া প্রতিমন্ত্রী আগস্ট মাসে সড়ক দুর্ঘটনায় ৪৮১ জনের প্রাণহানি ফের বন্ধ চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড সাভারে এসআই আলতাফ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরায়েলে ২৮০ কোটি ডলারের শক্তিশালী বোমা পাঠাবে যুক্তরাষ্ট্র ফ্যামিলি কার্ডের নামে টাকা নেয়ার অভিযোগ: এনসিপি নেত্রীকে সাময়িক অব্যাহতি দেশের পাঁচ অঞ্চলে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্কতা জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬২ কোটি ঘনফুট ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের গতিবিধি এবং বহিরাগতদের ওপর নজরদারি করতে চালু হচ্ছে এআই ক্যামেরা ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • প্রকাশিত : ২০২৫-০২-২৭
  • ১৪০ বার পঠিত
সুজন শাজাহানপুর বগুড়াঃ

 বগুড়ার শাজাহানপুর থানার ১৩ নং ওয়ার্ডের নিশ্চিতপুর চারমাথাস্থ বাজারে ফার্নিচার দোকান থেকে দুপুরের খাবার খেতে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন কাঠমিস্ত্রী ইব্রাহিম (২৮)। তিনি নিশ্চিতপুর শেখপাড়া গ্রামের আব্দুল কাদেরের ছেলে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২ টায় নিশ্চিতপুর চারমাথাস্থ পাকাসড়কে এ দূর্ঘটনা ঘটে।

শাজাহানপুর থানার 
উপপরিদর্শক এসআই শরিফুল ইসলাম জানান, কাঠমিস্ত্রী ইব্রাহিম ফার্নিচার দোকান হতে বাইসাইকেল যোগে দুপুরের খাবার খেতে বাড়ি ফিরছিলেন। এমন সময় নিশ্চিতপুর চারমাথাস্থ পাকা সড়কে পৌছাতেলে ঢাকা মেট্রো-ট-২৪-৭৫৫২ নাম্বারধারী একটি সিমেন্ট বোঝাই ট্রাক চাপায় ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন কাঠমিস্ত্রী ইব্রাহিম। 
ঘটনাস্থলে স্থানীয় লোকজন ঘাতক ট্রাকটি আটক করে।

এ ঘটনায় শাজাহানপুর থানার ওসি ওয়াদুদ আলম জানান, নিহতের স্বজনেরা কোনো মামলা না করায় প্রাথমিক তদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। আটককৃত ঘাতক ট্রাকটি বগুড়া পুলিশ লাইন্সে হেফাজত করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat