×
সদ্য প্রাপ্ত:
আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত
  • প্রকাশিত : ২০২৫-০৯-২৮
  • ২০৯ বার পঠিত
নাহিদ মিয়া
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:  

হবিগঞ্জের মাধবপুর উপজেলার চোরাচালান বিরোধী অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় জিরা, কাবেরী মেহেদীসহ (কসমেটিকস) একটি ট্রাক জব্দ করেছে বিজিবি। জব্দকৃত মালামালের বাজারমূল্য আনুমানিক ৩১ লাখ ৪১ হাজার টাকা।
শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির টহলদল ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়নের মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় অবস্থান নেয়। এ সময় সন্দেহজনক একটি ট্রাককে থামার সংকেত দিলে চালক ট্রাক ফেলে পালিয়ে যায়। পরে তল্লাশিতে ভারত থেকে আনা চোরাচালানকৃত জিরা ও কসমেটিকস পাওয়া যায়।
হবিগঞ্জ ব্যাটালিয়ন ৫৫ বিজিবি'র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, “সীমান্ত নিরাপত্তা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা তৎপর। জনগণের সহযোগিতা ছাড়া এই অপরাধ দমন সম্ভব নয়।”বিজিবি জানিয়েছে, চোরাচালান রোধে সীমান্তে নজরদারি আরও জোরদার করা হবে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat