×
সদ্য প্রাপ্ত:
ভিজিএফ কার্ড এর মাধ্যমে ২০ কেজি চাল দেওয়ার সিদ্ধান্ত ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা
  • প্রকাশিত : ২০২৫-০৯-২৯
  • ৩১৭ বার পঠিত
মানিকগঞ্জ শহরের বাসস্ট্যান্ড সংলগ্ন টার্মিনালের পিছনে মাংস পট্টি এলাকায় অবৈধভাবে একটি ফুচকা তৈরির কারখানা পরিচালিত হচ্ছে। এখানে স্কুল-কলেজপড়ুয়া শিক্ষার্থীসহ সাধারণ মানুষদের প্রিয় খাবার ফুচকা প্রস্তুত ও বিক্রি করা হচ্ছে সম্পূর্ণ অস্বাস্থ্যকর পরিবেশে।

সরেজমিনে দেখা যায়, কারখানার কর্মচারীরা খালি গায়ে কাজ করছেন, নেই কোনো সুরক্ষা ব্যবস্থা কিংবা নির্ধারিত পোশাক। খাবার ঢাকার জন্য ব্যবহার করা হচ্ছে নোংরা কা/থা । কর্মক্ষেত্রে পরিচ্ছন্নতার কোনো ব্যবস্থা নেই, বরং নোংরা জায়গায় খোলা অবস্থায় খাবার রাখা হচ্ছে। ব্যবহার করা হচ্ছে নিম্নমানের পামওয়েল তেল, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর।

এ বিষয়ে কারখানার মালিক মোহাম্মদ শফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ না করে কল রেকর্ডিং অপশন চালু করে রেখেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এতে জনমনে ক্ষোভ সৃষ্টি হয়েছে।

স্থানীয়রা জানান, লাভের আশায় মালিক জনস্বাস্থ্যের প্রতি উদাসীন থেকে অবৈধভাবে ব্যবসা চালিয়ে যাচ্ছেন। এতে ভোক্তাদের স্বাস্থ্যঝুঁকি বাড়ছে।

মানিকগঞ্জ জেলা প্রশাসন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেটদের দ্রুত হস্তক্ষেপের দাবি জানিয়েছেন সচেতন মহল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat