×
সদ্য প্রাপ্ত:
রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট ফতুল্লায় মাদকের আস্তানায় অভিযানে আগুন—পুলিশের কড়া অভিযানে পুড়ল অপরাধের ঘাঁটি! রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ভয়াবহ আগুন, বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি
  • প্রকাশিত : ২০২৫-০৯-৩০
  • ১৯১ বার পঠিত
মামুন মিঞা
ফরিদপুর


ফরিদপুরের সদর উপজেলার অনাথের মোড় এলাকার একটি ভাড়া বাসা থেকে গলায় ওড়না পেঁচানো বিউটিশিয়ানের(শান্তার) মরদেহ উদ্ধার করে কোতোয়ালি থানা পুলিশ, আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল বেলায়।
শান্তা ইসলাম ফরিদপুরে ইয়াং লাইফ (Young Life Aesthetics & Laser Centre) নামক একটি বিউটি পার্লার ও লেজার সেন্টারের স্বত্ত্বাধিকারী ছিলেন।
শান্তা ফরিদপুর সদরের নর্থচ্যানেল ইউনিয়নের কাইয়ূম উদ্দিন মাতুব্বরের ডাঙ্গী নামক গ্রামের মৃত কাওসার মোল্যার মেয়ে।

সে বিবাহিত, তবে তার স্বামীর সঙ্গে ২০২০ সালে বিচ্ছেদ হয় বলে জানা যায়।এখনো শান্তার মৃত্যুর কারণ জানা যায়নি।

ফরিদপুরের কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান বলেন, শান্তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat