×
সদ্য প্রাপ্ত:
এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট ফতুল্লায় মাদকের আস্তানায় অভিযানে আগুন—পুলিশের কড়া অভিযানে পুড়ল অপরাধের ঘাঁটি! রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ভয়াবহ আগুন, বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল
  • প্রকাশিত : ২০২৫-১০-০৭
  • ১৭২ বার পঠিত

নাহিদ মিয়া, হবিগঞ্জ জেলা  প্রতিনিধি ;


হবিগঞ্জের মাধবপুরে বিজিবি ও সেনাবাহিনীর যৌথ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা ও আতশবাজী জব্দ করা হয়েছে। সোমবার (৬ অক্টোবর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সীমান্তবর্তী তেলিয়াপাড়া ও রাজেন্দ্রপুর এলাকায় পৃথক অভিযানে এসব পণ্য উদ্ধার করা হয়।
৫৫ বিজিবি হবিগঞ্জ ব্যাটালিয়নের তেলিয়াপাড়া ও রাজেন্দ্রপুর বিওপির বিশেষ টহল দল যৌথভাবে অভিযানটি পরিচালনা করে। এতে ১২ কেজি ৫০০ গ্রাম ভারতীয় গাঁজা এবং বিভিন্ন প্রকার আতশবাজী জব্দ করা হয়। উদ্ধারকৃত পণ্যের আনুমানিক মূল্য ৬১ হাজার ৯০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, “সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক প্রবাহ রোধে বিজিবি সবসময় কঠোর অবস্থানে রয়েছে। সদর দপ্তরের নির্দেশে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এবারের যৌথ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা ও আতশবাজী উদ্ধার সম্ভব হয়েছে।”

তিনি আরও জানান, উদ্ধারকৃত মাদক ও পণ্য আইনানুগ প্রক্রিয়ায় হবিগঞ্জ কাস্টমস অফিসে হস্তান্তরের কার্যক্রম চলছে। একই সঙ্গে চোরাচালান চক্রের সদস্যদের শনাক্তে গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে।

বিজিবি সীমান্ত এলাকার জনগণকে মাদক ও চোরাচালানবিরোধী সামাজিক আন্দোলনে অংশ নিতে আহ্বান জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat