×
সদ্য প্রাপ্ত:
ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা মিরপুরে হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন
  • প্রকাশিত : ২০২৫-১০-১২
  • ১৩৪ বার পঠিত

মোঃ নাজিম আহামেদ (রানা), গাইবান্ধা জেলা প্রতিনিধি ;


দীর্ঘ আট বছর পর উৎসবমুখর পরিবেশে গাইবান্ধা পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ অক্টোবর) দুপুরে শহরের পৌর পার্কের শহীদ মিনার চত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং কবুতর উড়িয়ে সম্মেলনের কার্যক্রম শুরু হয়। পৌর বিএনপির আহ্বায়ক মো. শহিদুজ্জামান শহীদের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সদস্য সচিব মোস্তাক আহমেদ মোস্তাকের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম। এতে বক্তব্য রাখেন জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, জেলা বিএনপির সভাপতি ডা. মইনুল হাসান সাদিক ও সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুল। পরে বিকেল পৌনে ৩টা থেকে গাইবান্ধা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৫টা পর্যন্ত। পৌরসভার ৯টি ওয়ার্ডের মোট ৪৬৯ জন ভোটার গোপন ব্যালটে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সভাপতি পদে মো. শহিদুজ্জামান শহীদ (চেয়ার মার্কা) ৩৫৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. শহিদুল ইসলাম শহিদুল পান ১২৯ ভোট। সাধারণ সম্পাদক পদে মোস্তাক আহমেদ (মোরগ মার্কা) ২৯৩ ভোট পেয়ে বিজয়ী হন এবং তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী এড. হামিদুল হক বেলাল পান ১৬৬ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে মো. ইমরান ৩১৫ ভোট পেয়ে নির্বাচিত হন এবং তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. মাসুদুজ্জামান পান ১৩৬ ভোট। নির্বাচনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে কাউন্সিলররা গোপন ব্যালটে নতুন নেতৃত্ব বেছে নেন। এদিকে নির্বাচনের প্রধান পরিচালনা কমিটির দায়িত্ব পালন করেন জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট কাজী আমিরুল ইসলাম ফকু।


নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat