×
সদ্য প্রাপ্ত:
ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা মিরপুরে হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন
  • প্রকাশিত : ২০২৫-১০-২৩
  • ১৪০ বার পঠিত

মামুন মিঞা, ফরিদপুর:


ফরিদপুরের নগরকান্দা উপজেলার ব্রাহ্মনডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী  শিক্ষক মোঃ হাবিবুর রহমান হাবিব-এর বিরুদ্ধে উঠেছে অর্থ আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে ।



অভিযোগে ছাত্র-ছাত্রীরা উল্লেখ করেছেন,শিক্ষক মি. হাবিব বিভিন্ন সময়ে পরীক্ষার ফি উত্তোলন করেন ।


বিদ্যালয়ের প্রাথমিকভাবে ২২ টি রশিদে মিলিয়ে দেখা যায় টাকা বেশি উত্তোলন করেন ,কিন্তু সেই অর্থ বিদ্যালয়ের হিসাব নথিভুক্ত করেননি। ভর্তি সময় টাকা নিলেও রশিদ দেয়নি এছাড়াও তার বিরুদ্ধে বিভিন্ন সময় ছাত্র-ছাত্রীদের বাধ্য করতেন প্রাইভেট পড়ানো সহ নানান অভিযোগ।


জানা গেছে, বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র মি. সাব্বির সহ বেশ কয়েকজন ছাত্র-ছাত্রী হাবিবুর রহমানের বিরুদ্ধে বিভিন্ন শিক্ষা বিষয়ক ফি ও ভর্তি কার্যক্রমের নামে অতিরিক্ত অর্থ আদায় করে আত্মসাতের অভিযোগ এনে লিখিতভাবে বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে অভিযোগ দায়ের করেছেন।


এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বদিউজ্জামান (মিলু)জানান, অভিযোগটি লিখিত আকারে পাওয়া গেছে এবং তদন্ত কমিটি গঠন করে বিষয়টি খতিয়ে দেখা হবে। অভিযোগ প্রমাণিত হলে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।


উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার ইরা গোস্বামী বলেন "অভিযোগ পেয়েছি।ওই শিক্ষক কে ৭ দিনের মধ্যে কারণ দর্শানোর জন্য নোটিশ প্রদান করা হয়েছে, চারদিন চলমান।


তবে, হাবিবুর রহমান এ অভিযোগ অস্বীকার করে বলেন, "এটি একটি মিথ্যা অভিযোগ। আমি সবসময় সঠিকভাবে আমার দায়িত্ব পালন করেছি। তদন্তে সব কিছু পরিষ্কার হয়ে যাবে।"



স্থানীয় অভিভাবক কালাম মোল্লা,দন্ত চিকিৎসক টুলু মুন্সী,সানোয়ার হোসেন ও এলাকাবাসীর দাবি, শিক্ষক মি. হাবিবুর রহমানের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত করে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে বিদ্যালয়ে সুশিক্ষা ও শৃঙ্খলার পরিবেশ ফিরিয়ে আনা জরুরী

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat