×
সদ্য প্রাপ্ত:
ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা মিরপুরে হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন
  • প্রকাশিত : ২০২৫-১০-২৯
  • ২১২ বার পঠিত

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি :


মুন্সীগঞ্জের সিরাজদিখানে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সরকার ঘোষিত কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমের বীজ ও সার বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার দুপুর ১টার দিকে উপজেলা কৃষি অফিসের সামনে স্বাধীনতা মঞ্চে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবু সাঈদ শুভ্রর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা মোসা. মারুফা খাতুন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা দেবাশীষ কর ও মেধা আচার্য্য, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এ.কে.এম আলমগীর, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মুহাম্মদ মোশারফ হোসেন, উপসহকারী কৃষি কর্মকর্তা নিতাই মণ্ডল, মমতাজ মহল, নারায়ন চন্দ্র সরকার ও মুহাম্মদ আনোয়ার হোসেন প্রমুখ।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরের রবি মৌসুমে মোট ১১১০ জন কৃষককে প্রণোদনা দেওয়া হয়েছে। এর মধ্যে ১০৫০ জন কৃষককে ১ কেজি সরিষার বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার দেওয়া হয়। ৩০ জন কৃষককে ৫ কেজি মসুর বীজ ও ৮ কেজি খেসারি বীজের পাশাপাশি ৫ কেজি এমওপি ও ১০ কেজি ডিএপি সার দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat