×
সদ্য প্রাপ্ত:
রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট ফতুল্লায় মাদকের আস্তানায় অভিযানে আগুন—পুলিশের কড়া অভিযানে পুড়ল অপরাধের ঘাঁটি! রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ভয়াবহ আগুন, বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি
  • প্রকাশিত : ২০২৫-১১-০২
  • ১৪১ বার পঠিত
মোঃ নাজিম আহামেদ (রানা), গাইবান্ধা প্রতিনিধি :

গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে তিনজন নিহত হয়েছে। রবিবার ভোররাতে (২ নভেম্বর) উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের নাসিরাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের মাঝার এলাকার আব্দুস সালাম নামের এক ব্যক্তির গোয়ালঘর থেকে সংঘবদ্ধ একটি চোরের দল তিনটি গরু চুরি করে পিকআপযোগে পালিয়ে যাচ্ছিল। এ সময় গ্রামবাসী তাদের ধাওয়া করে। নাসিরাবাদ এলাকায় পৌঁছালে পিকআপটি স্থানীয়দের বাধার মুখে পড়ে। এ অবস্থায় তিনজন চোর পিকআপ ফেলে গরুসহ পালানোর চেষ্টা করে এবং একটি পুকুরে ঝাঁপ দেয়।
পরে উত্তেজিত জনতা তাদের পুকুর থেকে তুলে বেধড়ক পিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যায় এবং আহত অবস্থায় আরও একজনকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
প্রাথমিকভাবে নিহতদের বগুড়ার শিবগঞ্জ উপজেলার বাসিন্দা বলে ধারণা করা হলেও, তাদের বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি।
গোবিন্দগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার এবিএম রশীদুল বারী বলেন, “রাত আনুমানিক আড়াইটার দিকে গরু চুরির ঘটনায় জড়িত তিনজনকে স্থানীয়রা ধরে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন ও হাসপাতালে নেওয়ার পথে একজনের মৃত্যু হয়। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat