×
সদ্য প্রাপ্ত:
খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক পূর্বাচল ৩০০ ফুট সড়কে প্রবাসীদের গাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: চালকসহ গ্রেফতার ৩, লুট হওয়া মালামাল উদ্ধার তাহসিফ হত্যা মামলায় আবারও ৩ দিনের রিমান্ডে দীপ রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ আন্দোলনের নামে যারা সহিংসতা করছে, তাদের উদ্দেশ্য ভিন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-১১-০২
  • ২০৩ বার পঠিত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পাকস্থলীতে ইয়াবা পরিবহনকালে ৬ হাজার ৩৭৮ পিস ইয়াবাসহ এক বিমানযাত্রীকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। আটক ব্যক্তির নাম মোঃ পান্নু হাওলাদার (৩০)। তিনি বরগুনা জেলার আমতলী উপজেলার বাসিন্দা।


ডেস্ক নিউজ :

এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন জানায়, শুক্রবার রাতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের অভ্যন্তরীণ ফ্লাইট (BS 142) যোগে কক্সবাজার থেকে ঢাকায় আসেন পান্নু হাওলাদার। গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের আগমনী গেটের সামনে থেকে তাকে আটক করা হয়।

পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদে পান্নু হাওলাদার স্বীকার করেন যে, তিনি পাকস্থলীতে সুকৌশলে ইয়াবা বহন করছেন। এরপর বিমানবন্দরে কর্তব্যরত চিকিৎসক এক্স-রে পরীক্ষায় তার পেটে ডিম্বাকৃতির বহু বস্তুর অস্তিত্ব নিশ্চিত করেন। পরে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে নিয়ে ডাক্তারদের তত্ত্বাবধানে তার পায়ুপথ দিয়ে প্রাকৃতিক উপায়ে কসটেপ মোড়ানো ১৩৬ পোটলা ইয়াবা ট্যাবলেট বের করা হয়। এসব পোটলা খুলে মোট ৬ হাজার ৩৭৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়।


এপিবিএন জানায়, পান্নু হাওলাদার দীর্ঘদিন ধরে মাদক বিক্রি ও পরিবহনের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) এর ১০(গ) ধারায় বিমানবন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে।

এ বিষয়ে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের অপারেশনাল কমান্ডার মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, “পাকস্থলীতে এত বিপুল পরিমাণ মাদক বহন সত্যিই অবাক করার মতো ঘটনা। আমরা বিমানবন্দর ঘিরে মাদক চোরাচালানসহ যেকোনো অবৈধ কার্যক্রম রোধে নিয়মিত অভিযান চালাচ্ছি।”



নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat