×
সদ্য প্রাপ্ত:
শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা মিরপুরে হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন নাইজেরিয়ায় ২৫ লাখ আফিম ট্যাবলেট জব্দ, ভারত ও বাংলাদেশ থেকে পাচারের দাবি হাম উপসর্গে ২৪ ঘন্টায় আরও ৯ শিশুর মৃত্যু চাঁদা দিতে অস্বীকৃতি, কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে সন্ত্রাসীদের ভাঙচুর-লুটপাট
  • প্রকাশিত : ২০২৫-১১-০২
  • ১৫৭ বার পঠিত
হবিগঞ্জ জেলা প্রতিনিধি:

মাদক ও চোরাচালান প্রতিরোধে চলমান অভিযানের অংশ হিসেবে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর আওতাধীন সাতছড়ি বিওপির সদস্যরা পৃথক দুটি অভিযানে ১০০ কেজি ভারতীয় গাঁজা, মদ ও বিয়ার জব্দ করেছে।

শনিবার (২ নভেম্বর ২০২৫) গভীর রাতে ও সকালে সাতছড়ি বিওপির চৌকস সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট উপজেলার নারাক্ষেত ও ০২ নং চা-বাগান এলাকায় অভিযান পরিচালনা করে।
প্রথম অভিযানে নারাক্ষেত এলাকা থেকে ৮০ কেজি গাঁজা, এক বোতল মদ ও ছয় বোতল বিয়ার এবং দ্বিতীয় অভিযানে ০২ নং চা-বাগান এলাকা থেকে আরও ২০ কেজি ভারতীয় গাঁজা জব্দ করা হয়।

বিজিবির হিসাব অনুযায়ী, জব্দকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৫৩ হাজার টাকা। উদ্ধারকৃত গাঁজা, মদ ও বিয়ার আইনানুগ প্রক্রিয়ায় হবিগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে হস্তান্তরের কার্যক্রম চলছে।

হবিগঞ্জ ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, “সীমান্ত সুরক্ষা ও মাদক নির্মূলে বিজিবি সর্বদা সতর্ক ও দায়িত্বশীল।” তিনি জানান, চোরাচালানী চক্রকে চিহ্নিত করতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে এবং জনগণকে সহযোগিতার আহ্বান জানান।
স্থানীয়রা বিজিবির অভিযানের প্রশংসা করে জানায়, এতে সীমান্ত এলাকায় মাদক চোরাচালান কমে এসেছে। বিজিবি জানিয়েছে, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat