×
সদ্য প্রাপ্ত:
ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-১১-০৪
  • ২১৯ বার পঠিত
মো: রিয়াজ, জেলা প্রতিনিধি, শেরপুর :


শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা কৃষক কনফারেন্স হল রুমে কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকারি কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল আলম রাসেল।

উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ফরহাদ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ জাহিদ হাসান, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ রকুনুজ্জামান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান এবং উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ মাসুদুর রহমান প্রমুখ।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরের সরকারি প্রণোদনার আওতায় উপজেলার মোট ২ হাজার ৭১০ জন প্রান্তিক কৃষক ও কৃষাণীকে বিভিন্ন ফসলের সার ও বীজ প্রদান করা হয়েছে। এর মধ্যে সরিষা চাষের জন্য ২ হাজার ৫০০ জন, পেঁয়াজের জন্য ৩০ জন, গমের জন্য ১৭০ জন এবং মসুর ডাল চাষের জন্য ১০ জন কৃষক এই প্রণোদনা পেয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat