×
সদ্য প্রাপ্ত:
ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৬-১১-১০
  • ১৮ বার পঠিত

আইন ও আদালত প্রতিবেদক:

সাজার বিরুদ্ধে আপিলের নির্ধারিত সময় অতিবাহিত হয়ে যাওয়ায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে তাঁর ফাঁসি কার্যকর করা ছাড়া আইনগত আর কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। একই সঙ্গে দণ্ডিত ও পলাতক আসামি হওয়ায় শেখ হাসিনার নতুন পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাওয়ার কোনো সুযোগ নেই বলেও জানান তিনি।

মঙ্গলবার (১০ নভেম্বর) লন্ডনের একটি আইন সংস্থার মাধ্যমে শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডি আবেদনের বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর এসব কথা বলেন।

চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেন, ‘‘আইনে পরিষ্কারভাবে উল্লেখ আছে, ন্যূনতম দুই বছরের সাজা হলে কোনো ব্যক্তিকে আর পাসপোর্ট দেওয়া যাবে না। অতএব, সাজাপ্রাপ্ত ও পলাতক আসামি শেখ হাসিনাকে পাসপোর্ট ইস্যু করার আইনগত কোনো সুযোগ বাংলাদেশ সরকারের নেই। একজন দণ্ডিত ব্যক্তিকে পাসপোর্ট বা ট্রাভেল পাস দেওয়া হলে তা হবে পুরো বিচারপ্রক্রিয়াকে উপহাস করার শামিল।’’

লন্ডনভিত্তিক আইন সংস্থা ‘ম্যাট্রিক্স চেম্বার্স’-এর আবেদনের সমালোচনা করে তিনি বলেন, ‘‘পাসপোর্টের জন্য প্রার্থী নিজে কিংবা তাঁর দল বা নেতাকর্মীরা আবেদন করেননি, করেছে লন্ডনের একটি ল ফার্ম। পররাষ্ট্রমন্ত্রী যথার্থই বিষয়টিকে হাস্যকর বলেছেন।’’

শেখ হাসিনার আইনি অবস্থান ও দেশে ফেরার বিষয়ে তিনি উল্লেখ করেন, ট্রাইব্যুনালে বিচার চলাকালে তিনি বিচার এড়িয়ে গেছেন এবং রায় প্রকাশের পর নির্ধারিত ৩০ দিনের মধ্যে দেশে ফিরে আপিলও করেননি। ফলে আইন অনুযায়ী ভবিষ্যতে তাঁর আর আপিল দায়ের করার কোনো সুযোগ নেই।

সাবেক প্রধানমন্ত্রীর সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলে চিফ প্রসিকিউটর বলেন, ‘‘শেখ হাসিনার কখনোই সত্যি অর্থে দেশে ফেরার সদিচ্ছা ছিল না এবং এখনো নেই। সদিচ্ছা থাকলে তিনি ট্রাইব্যুনালে মামলা মোকাবিলা করতেন। সত্যি আসতে চাইলে ভারত সরকারের কাছে লিখিত আবেদন জানান যেন বন্দি প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে তাঁকে ফেরত পাঠানো হয়। সেটিই সঠিক পন্থা।’’

তিনি আরও বলেন, ‘‘তিনি নিজে ও তাঁর স্বজনরা নিরাপদে দেশ থেকে পালিয়েছেন, কিন্তু সাধারণ নেতাকর্মীদের বিপদে ফেলে রেখে গেছেন। এখন তাদের আরও নতুন বিপদে ফেলতে এসব অপতৎপরতা চালালে তা দলগতভাবে আরেকটি ভুল সিদ্ধান্ত হবে। এছাড়া সামাজিক মাধ্যমে প্রকাশিত অডিওগুলো আসলেই তাঁর কি না, তা নিয়েও যথেষ্ট সন্দেহ রয়েছে।’’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat