×
সদ্য প্রাপ্ত:
দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা মিরপুরে হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন নাইজেরিয়ায় ২৫ লাখ আফিম ট্যাবলেট জব্দ, ভারত ও বাংলাদেশ থেকে পাচারের দাবি
  • প্রকাশিত : ২০২৫-১১-০৪
  • ২২২ বার পঠিত
মো. রাফসান জানি, ভোলা :

ভোলার দৌলতখানে সড়ক দুর্ঘটনায় আসাদ উল্যাহ (৫) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
 মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার আজিমউদ্দিন এলাকায় (ভোলা–চরফ্যাশন আঞ্চলিক মহাসড়ক)  এ দুর্ঘটনা ঘটে।

নিহত আসাদ উল্যাহ দৌলতখান উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. হাবিব ও বিবি আমেনা দম্পতির ছেলে। দুই ভাইবোনের মধ্যে সে ছিল বড়।

স্থানীয়দের ভাষ্য, দুপুরে আজিমউদ্দিন এলাকায় মহাসড়কের পাশে রক্তাক্ত অবস্থায় শিশুটিকে পড়ে থাকতে দেখা যায়। পরে স্থানীয়রা তার পরিবারকে খবর দিলে দাদা ও মা শিশুটিকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক আসাদ উল্যাহকে মৃত ঘোষণা করেন।

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিল্লুর রহমান বলেন, ‘পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায়, ময়নাতদন্ত ছাড়াই শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

শিশু আসাদ উল্যাহর মৃত্যুর খবরে তার পরিবার ও গ্রামে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat