×
সদ্য প্রাপ্ত:
ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা মিরপুরে হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন
  • প্রকাশিত : ২০২৫-১১-০৪
  • ২০৪ বার পঠিত
ফেনী প্রতিনিধি:

ফেনী আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাহমুদুল হাসানের অপসারণের দাবিতে শিক্ষার্থীরা মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে। সোমবার (৪ নভেম্বর) সকালে মাদ্রাসা প্রাঙ্গণে শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে তারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে ফেনী জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে নবনিযুক্ত জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করে।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, অধ্যক্ষ মাহমুদুল হাসানের বিরুদ্ধে নানা ধরনের অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ রয়েছে। তিনি মাদ্রাসার উন্নয়ন তহবিল ও বিভিন্ন প্রকল্পের অর্থের অপব্যবহার করেছেন বলে অভিযোগ উঠেছে। পাশাপাশি জুলাই আন্দোলন মামলায় তার সম্পৃক্ততার অভিযোগও রয়েছে, যা প্রতিষ্ঠানটির ভাবমূর্তিকে ক্ষুণ্ন করছে।

মানববন্ধনে বক্তারা বলেন, অধ্যক্ষ মাহমুদুল হাসানের আচরণে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তিনি শিক্ষকদের সঙ্গে দুর্ব্যবহার করেন, মাদ্রাসার প্রশাসনিক কার্যক্রমে স্বজনপ্রীতি ও স্বেচ্ছাচারিতা দেখান এবং শিক্ষার পরিবেশ নষ্ট করছেন।

একাধিক শিক্ষার্থী জানান, অধ্যক্ষের দায়িত্ব গ্রহণের পর থেকেই মাদ্রাসায় অস্থিরতা বেড়েছে। শিক্ষার্থীদের ন্যায্য দাবি অগ্রাহ্য করা হচ্ছে এবং ক্লাস কার্যক্রমেও শৃঙ্খলা ভেঙে পড়েছে।

শিক্ষার্থীরা জেলা প্রশাসকের কাছে প্রদত্ত স্মারকলিপিতে দ্রুত তদন্ত করে অধ্যক্ষ মাহমুদুল হাসানকে অপসারণের দাবি জানান। তারা হুঁশিয়ারি দেন, দাবি বাস্তবায়িত না হলে আরও বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

এ বিষয়ে অধ্যক্ষ মাহমুদুল হাসানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো মন্তব্য পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat