×
সদ্য প্রাপ্ত:
দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা মিরপুরে হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন নাইজেরিয়ায় ২৫ লাখ আফিম ট্যাবলেট জব্দ, ভারত ও বাংলাদেশ থেকে পাচারের দাবি
  • প্রকাশিত : ২০২৫-১১-০৮
  • ১৭৮ বার পঠিত
মনির হোসেন, স্টাফ রিপোর্টার :
‎
‎নেত্রকোণা জেলার বারহাট্টা উপজেলার  বারহাট্টা ইউনিয়নের  জিতন গ্রামে সরকারি কাঁচা রাস্তায় মালামাল পরিবহনের সময় বাঁধা দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ভুক্তভোগী আলামিন (৩৭), পিতা মৃত. আব্দুল রশিদ বারহাট্টা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
‎
‎
‎স্থানীয় সূত্রে জানা যায়, সরকারি রাস্তায় মাল নেওয়ার সময় প্রতিপক্ষের লোকজন বাঁধা দিলে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে হামলার ঘটনায় বাদিসহ ১২ বছরের এক শিশু (বাদির ভাতিজি),  বৃদ্ধা মা ও স্ত্রী, ভাই আহত হন। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। 
‎
‎অভিযুক্তরা ১️.  সোহেল (২৫), পিতা সাইব আলী,২️.  সাজু (২৪), পিতা এগরাজ মিয়া, ৩️  রুমান (৩০), পিতা রুহুল আমিন, ৪️.  মন্নাক (৩৪), পিতা মৃত. মাজু মিয়া, ৫️.  আমিরুল (৪০), পিতা আব্দুল গনী, ৬️. খাইরুল (৩৩), পিতা এগরাজ মিয়া 
‎
‎ভোক্তভোগী আলামিন  বলেন,,তিনি দীর্ঘদিন ধরে ঢাকায় চাকরি করেন,  চাকরি করে টাকা জমিয়ে জমিয়ে  একটি পাকা ঘরটি উঠাচ্ছেন।কিছু কাজ করা আছে বাকিটুকু সম্পন্ন করার জন্য  বাড়িতে আসেন এবং ঘরের কাজ শুরু করেছেন সেজন্যই  হেন্ট্রলি  ইট নিয়ে আসলে প্রতিবেশী অভিযুক্তরাসহ ২০-২৫ জন লোক শিশু, মহিলা, বৃদ্ধা আহত হয়েছে।কষ্ট লাগছে এই ভেবে ভাতিজি কে ১০-১২ জন পুরুষ কিভাবে মারধর  করলো। এটা সরকারি রাস্তা কারও ব্যক্তিগত রাস্তা নয় যে বাঁধা দিবে বা বাঁধা দেওয়ার অধিকার আছে। থানায় অভিযোগ দেওয়ার পরে   মেম্বারকে সমাধানের কথা বলে যান। কিন্তু তিনি এভাবে সমাধান চান না কারণ কিছুদিন আগেও  তারএক  ভাতিজা কে মেরেই ফেলছিল এলাকার মানুষ খোঁজ  পাওয়াতে বেঁচে যায়।এলাকাবাসী সমাধান করে দেয়।আরো কয়েকবার এমন ঘটনা ঘটিয়েছে। তাই যা হবে আইনের মধ্যেই হবে।কারণ  কিছুদিন পরে পরে এরকম ঘটনা ঘটিয়ে আবার মাফ চেয়ে সেই আবার একই ঘটনা ঘটাবেই।তাই এর সঠিক বিচার চান তিনি। 
‎
‎অভিযুক্ত সোহেল মিয়া বলেন, “রাস্তা ভেঙে যাচ্ছে বলে আমি প্রতিবাদ করেছিলাম। এ সময় আলামিন আমাকে গালাগালি করে, পরে এ নিয়েই মারামারির সূত্রপাত হয়। 
‎
‎এ বিষয়ে বারহাট্টা থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বলেন, “ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat