×
সদ্য প্রাপ্ত:
হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট ফতুল্লায় মাদকের আস্তানায় অভিযানে আগুন—পুলিশের কড়া অভিযানে পুড়ল অপরাধের ঘাঁটি! রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ভয়াবহ আগুন, বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল জাতীয় সংসদে অর্থমন্ত্রী: রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা এনবিআরের আন্দোলন: ২০ কর্মকর্তার দণ্ড মওকুফ ঠাকুরগাঁওয়ের পথে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
  • প্রকাশিত : ২০২৫-১১-০৮
  • ১৯০ বার পঠিত
শফিউল করিম সবুজ, স্টাফ রিপোর্টার :

কক্সবাজারের চকরিয়ায় মাইক্রোবাসযোগে ডাকাতির প্রস্তুতিকালে আন্তজেলা ডাকাত দলের ৪ সদস্যকে আটক করেছে চকরিয়া থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (০৮ নভেম্বর ২০২৫) রাত আনুমানিক ১২টা ০৫ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কিছু সক্রিয় ডাকাত সদস্য চকরিয়া পৌরসভার সাব-রেজিস্ট্রার অফিসের পেছনে অবস্থান করছে।

সংবাদের ভিত্তিতে চকরিয়া থানার অফিসার ইনচার্জ তৌহিদুল আনোয়ার-এর নেতৃত্বে এসআই আবুল খায়ের, এএসআই দেবু মজুমদার, এএসআই খলিল, এএসআই আল-আমিন ও সঙ্গীয় ফোর্স দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালানোর চেষ্টা করলে তাদের মধ্যে ৪ জনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন:
চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নের চৌয়ারফাড়ি,৯নং ওয়ার্ড, মৃত কালু মিয়ার পূত্র মোহাম্মদ সেলিম (৩৫)

পশ্চিম বড় ভেওলা, ৯নং ওয়ার্ডের মৃত আলী আহম্মদের পূত্র নাসির উদ্দিন।(৪৫)
পূর্ব বড় ভেওলার ইউনিয়নের ঈদমনি ১নং ওয়ার্ড এলাকার আক্তার আহম্মদের পূত্র তৌহিদুল ইসলাম।(২৪)

কোরালখালী, ৯নং ওয়ার্ড,
এলাকার নুরুল আমিন নুরু পূত্র আব্দুল আল নোমান(২১)থানার পিসি পিআরও সিডিএমএস যাচাইয়ে জানা যায়, আটক নাছির উদ্দিনের বিরুদ্ধে কক্সবাজারের চকরিয়া ও চন্দনাইশ থানায় একাধিক হত্যা, ডাকাতি ও অস্ত্র মামলা রয়েছে। অপর আটককৃত আব্দুল্লাহ আল নোমানের বিরুদ্ধেও মহেশখালী থানায় একাধিক চুরি ও ডাকাতি মামলা রয়েছে।

পুলিশ জানায়, তারা দীর্ঘদিন ধরে আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য হিসেবে বিভিন্ন জেলায় ডাকাতি করে আসছে। অভিযানে ডাকাতির কাজে ব্যবহৃত দুটি হাইয়েস (মাইক্রোবাস) উদ্ধার করা হয়েছে।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ তৌহিদুল আনোয়ার বলেন, “আটককৃতরা পেশাদার ডাকাত দলের সদস্য। তারা বড় ধরনের ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat