×
সদ্য প্রাপ্ত:
চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট ফতুল্লায় মাদকের আস্তানায় অভিযানে আগুন—পুলিশের কড়া অভিযানে পুড়ল অপরাধের ঘাঁটি! রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ভয়াবহ আগুন, বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন
  • প্রকাশিত : ২০২৫-১১-০৮
  • ২২০ বার পঠিত
সাতক্ষীরা প্রতিনিধি :

সাতক্ষীরা জেলা প্রাণী সম্পদ পল্লী চিকিৎসক সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ নভেম্বর) সকালে সাতক্ষীরা শহরের রেজিস্ট্রি অফিস সংলগ্ন সমিতির অস্থায়ী কার্যালয়ে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরা জেলা প্রাণী সম্পদ পল্লী চিকিৎসক সমবায় সমিতির সভাপতি ও সাবেক জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মোঃ আব্দুর রাজ্জাক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিনিয়র কনসালটেন্ট ভেটেরিনারি মেডিসিন সার্জারী ও থিরিওজেনলজি এবং সমিতির উপদেষ্টা ডা. মোঃ হাসান ইমাম। 
সভায় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা প্রাণী সম্পদ পল্লী চিকিৎসক সমবায় সমিতির উপদেষ্টা মশিউর রহমান, সাবেক সভাপতি মোঃ অহিদুর রহমান, মোঃ লিয়াকত আলী, ক্যাশিয়ার মোঃ নজরুল ইসলাম সহ বিভিন্ন উপজেলা থেকে আগত পল্লী প্রাণী চিকিৎসক বৃন্দ।

সভায় বক্তারা বলেন, খামারিবান্ধব ও আধুনিক গবেষণা ভিত্তিক চিকিৎসা সেবা প্রদান করে গ্রামীণ পশুপালন ও প্রাণীসম্পদ উন্নয়নে পল্লী চিকিৎসকদের ভূমিকা রাখতে হবে। একে অপরের সাথে মিলেমিশে পল্লী পর্যায়ে সেবা বিস্তারে সমবায়ের সদস্যদের আরও আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান তারা।

সভায় সমবায়ের সদস্যরা বিগত বছরের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। শেষে মিলনমেলা ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘটে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান তুষার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat