×
সদ্য প্রাপ্ত:
রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট ফতুল্লায় মাদকের আস্তানায় অভিযানে আগুন—পুলিশের কড়া অভিযানে পুড়ল অপরাধের ঘাঁটি! রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ভয়াবহ আগুন, বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি
  • প্রকাশিত : ২০২৫-১১-১৩
  • ১০৮ বার পঠিত

কুষ্টিয়ার মিরপুরে বেপরোয়া গতির একটি মোটরসাইকেল ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই নারী শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুই নারী শ্রমিক। বুধবার (১২ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ভোর ৪টার দিকে আরও একজনের মৃত্যু হয়। ঘটনাটি ঘটেছে কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক সড়কের মিরপুর উপজেলার মশান এলাকার ব্র্যাক অফিসের সামনে।


ডেস্ক নিউজ :

মিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের চুনিয়াপাড়া গ্রামের শাহাবুলের স্ত্রী বিউটি খাতুন (৪০) এবং একই উপজেলার যুগীপোল গ্রামের মৃত নান্নুর স্ত্রী লতিফা বেগম (৬৫)। আহত দুই নারী শ্রমিক হলেন- তাসলিমা খাতুন (৪৫) ও রিতা খাতুন (৩৫)। তারা স্থানীয় একটি গ্লাস ফ্যাক্টরির শ্রমিক ছিলেন।


পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, বুধবার রাতে চারজন নারী শ্রমিক ভ্যানে করে স্থানীয় গ্লাস ফ্যাক্টরিতে যাচ্ছিলেন। পথে বেপরোয়া গতির একটি মোটরসাইকেল ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এতে তারা সবাই সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক বিউটি খাতুনকে মৃত ঘোষণা করেন। অবস্থার অবনতি হলে লতিফা বেগমকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়, যেখানে বৃহস্পতিবার ভোর ৪টার দিকে তিনি মারা যান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat