×
সদ্য প্রাপ্ত:
রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট ফতুল্লায় মাদকের আস্তানায় অভিযানে আগুন—পুলিশের কড়া অভিযানে পুড়ল অপরাধের ঘাঁটি! রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ভয়াবহ আগুন, বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি
  • প্রকাশিত : ২০২৫-১১-০৯
  • ২১৬ বার পঠিত

এমদাদুল হক, স্টাফ রিপোর্টার, জামালপুর :


রবিবার (৯ নভেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসনের আয়োজনে জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা আইন-শৃঙ্খলা কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন জামালপুর জেলার সম্মানিত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব হাছিনা বেগম

সভায় উপস্থিত ছিলেন জামালপুরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, পিপিএম-সেবা, ৩৫ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান (পিএসসি), জেলা প্রশাসন, সেনাবাহিনী, সরকারি ও বেসরকারি দপ্তরের প্রধানগণ, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাগণ।

সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা ও মূল্যায়ন করা হয়। আলোচনায় যেসব গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে, তার মধ্যে উল্লেখযোগ্য হলো— অবৈধ বালু উত্তোলন প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ ও নিয়মিত মনিটরিং; চুরি, ডাকাতি, ছিনতাই ও মাদক নিয়ন্ত্রণে বিশেষ অভিযান অব্যাহত রাখা; কিশোর গ্যাং প্রতিরোধে পরিবার, সমাজ ও আইন-শৃঙ্খলা বাহিনীর সমন্বিত ভূমিকা নিশ্চিত করা; ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে কার্যকর উদ্যোগ ও অগ্রগতি পর্যালোচনা; যৌন হয়রানি, বাল্যবিবাহ ও মাদক নির্মূলে সংশ্লিষ্ট দপ্তরসমূহের কার্যক্রম আরও গতিশীল করা;ওয়ার্ডভিত্তিক কমিউনিটি পুলিশিং ব্যবস্থা আরও শক্তিশালী করা; সীমান্ত এলাকায় মাদক প্রবেশ রোধে নজরদারি বৃদ্ধি করা।

সভায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি সুরক্ষিত রাখতে প্রয়োজনীয় প্রস্তুতি ও সমন্বয় বিষয়েও বিস্তারিত আলোচনা হয়।

এসময় পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বলেন,“স্বরাষ্ট্র উপদেষ্টা ও মাননীয় আইজিপির নির্দেশনা মোতাবেক জেলা পুলিশ সর্বদা প্রস্তুত। আসন্ন ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় নির্বাচন হবে গণতন্ত্র উত্তরণের এক ঐতিহাসিক মাইলফলক। এ লক্ষ্যে জামালপুর জেলা পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্ব, নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করবে।”

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat