×
সদ্য প্রাপ্ত:
ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা মিরপুরে হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন
  • প্রকাশিত : ২০২৫-১১-১৩
  • ২৩৭ বার পঠিত
শাহিদুল ইসলাম, কালিয়াকৈর  প্রতিনিধি:


দেশব্যাপী পরিবহনে অগ্নিসংযোগ ও শ্রমিক হত্যার প্রতিবাদে গাজীপুর জেলা বাস, মিনিবাস মালিক সমিতি এবং জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের উদ্যোগে  বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর বাস স্টান্ড ও বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কালিয়াকৈর বাস টার্মিনালে এসে শেষ হয়। এতে হাজারো পরিবহন শ্রমিক ও মালিকগণ অংশ নেন।
সভায় বক্তারা বলেন, সম্প্রতি সারাদেশে সন্ত্রাস ও নৈরাজ্যের নামে সাধারণ মানুষের যানবাহনে আগুন দেওয়া এবং নিরীহ শ্রমিকদের ওপর হামলা ও হত্যাকাণ্ডের ঘটনা উদ্বেগজনক। এসব ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
বিক্ষোভ মিছিল শেষে এক প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির শ্রম বিষয়ক সহ সম্পাদক ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবির খান, গাজীপুর জেলা শ্রমিক দলের আহ্বায়ক ও জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ মিনার উদ্দিন, গাজীপুর জেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আখতার উজ জামান, কার্যকরী সভাপতি মোঃ রিয়াজ উদ্দিন, জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি মোঃ রমজান আলী খান, জেলা ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ হযরত আলী মিলনসহ বিভিন্ন শ্রমিক ও মালিক সংগঠনের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat