×
সদ্য প্রাপ্ত:
শেরপুরের ঝিনাইগাতীতে ধানক্ষেত এর পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মোন্থা’ এখন প্রবল ঘূর্ণিঝড়, বেড়েছে বাতাসের গতিবেগ না ফেরার দেশে তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকী অস্ত্র মামলায় সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ পরিশোধের দাবি সিলেটে দুই ট্রাক সাদাপাথর জব্দ, চালকদের দেড় লাখ টাকা জরিমানা হবিগঞ্জে জামায়াত প্রার্থীর গাড়িতে দুর্বৃত্তদের হামলা ঢাকার ফ্লাইট নামছে চট্টগ্রাম-কলকাতায় মক্কায় এক সপ্তাহে ১৩.৫ মিলিয়নেরও বেশি মানুষ দুটি পবিত্র মসজিদ পরিদর্শন করেছেন শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ শুরু, পুলিশের বাধা
  • প্রকাশিত : ২০২৫-১১-১৩
  • ১৫২ বার পঠিত

সিরাজদিখান (মুন্সীগঞ্জ)প্রতিনিধি :


মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলা জাতীয়তাবাদী কৃষকদলের উদ্যোগে কৃষকদের সহায়তায় ধান কাটা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৩ নভেম্বর ২০২৫) সকালে ১০টায় উপজেলার বাসাইল ইউনিয়নের পাথরঘাটা গ্রামে দিনব্যাপী এ কর্মসূচি শুরু হয়। কর্মসূচির উদ্বোধন করেন মুন্সীগঞ্জ-১ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মোঃ আব্দুল্লাহ। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, দেশের কৃষকরা আজ নানা সমস্যার মধ্যে থেকে কঠোর পরিশ্রম করে ফসল উৎপাদন করছেন। তাদের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব ও ঐতিহ্য। ধান কাটা কর্মসূচির মাধ্যমে আমরা কৃষকের কষ্ট ভাগাভাগি করছি এবং তাদের প্রতি ভালোবাসা প্রকাশ করছি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য এম হায়দার আলী। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা কৃষকদলের সভাপতি হাফেজ মোঃ আলমগীর হোসেন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন। এ সময় উপজেলা বিএনপি, ইউনিয়ন ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। তারা মাঠে নেমে কৃষকদের সঙ্গে ধান কেটে ফসল ঘরে তুলতে সহায়তা করেন।

নেতৃবৃন্দ বলেন, কৃষকই দেশের অর্থনীতির মূল ভিত্তি। তাদের সম্মান ও প্রাপ্য অধিকার নিশ্চিত করতে বিএনপি ও কৃষকদল সর্বদা পাশে থাকবে।

স্থানীয় কৃষকরা এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এমন মানবিক কর্মসূচি তাদের অনেক অনুপ্রেরণা জোগায়। দিনব্যাপী এই কর্মসূচিতে ধান কেটে কৃষকদের সহযোগিতা করে সিরাজদিখান কৃষকদল একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat