×
সদ্য প্রাপ্ত:
শেরপুরের ঝিনাইগাতীতে ধানক্ষেত এর পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মোন্থা’ এখন প্রবল ঘূর্ণিঝড়, বেড়েছে বাতাসের গতিবেগ না ফেরার দেশে তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকী অস্ত্র মামলায় সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ পরিশোধের দাবি সিলেটে দুই ট্রাক সাদাপাথর জব্দ, চালকদের দেড় লাখ টাকা জরিমানা হবিগঞ্জে জামায়াত প্রার্থীর গাড়িতে দুর্বৃত্তদের হামলা ঢাকার ফ্লাইট নামছে চট্টগ্রাম-কলকাতায় মক্কায় এক সপ্তাহে ১৩.৫ মিলিয়নেরও বেশি মানুষ দুটি পবিত্র মসজিদ পরিদর্শন করেছেন শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ শুরু, পুলিশের বাধা
  • প্রকাশিত : ২০২৫-১১-১৩
  • ১১৬ বার পঠিত

মোঃ নাজিম আহামেদ  রানা, গাইবান্ধা প্রতিনিধি :


গাইবান্ধা প্রেস ক্লাব (কাচারীবাজার) এর উদ্যোগে জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জেম আহমদকে পদোন্নতি জনিত বদলিকে কেন্দ্র করে এক আবেগঘন বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় প্রেস ক্লাবের হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা, সংবর্ধনা স্মারক ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন গাইবান্ধা প্রেস ক্লাবের উপদেষ্টা রেজাউল করিম, সভাপতি অমিতাভ দাস হিমুন, সাধারণ সম্পাদক ইদ্রিসউজ্জামান মোনা, সাংগঠনিক সম্পাদক রজনীকান্ত বর্মন, সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক তুহিনসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকবৃন্দ।

সংবর্ধনা অনুষ্ঠানে জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জেম আহমদ বলেন, “আমি সর্বদা চেষ্টা করেছি দায়িত্বশীলভাবে কাজ করতে এবং জনগণের সেবা দিতে। গাইবান্ধার উন্নয়নের সম্ভাবনা সরকারের কাছে তুলে ধরেছি ও যতটা সম্ভব কাজ করেছি।”

তিনি আরও বলেন, “এই জেলার উন্নয়নে রাজনৈতিক নেতৃবৃন্দ, সিভিল সোসাইটি ও সাধারণ মানুষকে আরও এগিয়ে আসতে হবে।”

অনুষ্ঠানের শেষ পর্যায়ে তিনি গাইবান্ধার মানুষের আতিথেয়তা, আন্তরিকতা ও সহযোগিতার ভুয়সী প্রশংসা করেন।


নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat