×
সদ্য প্রাপ্ত:
চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা মিরপুরে হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন নাইজেরিয়ায় ২৫ লাখ আফিম ট্যাবলেট জব্দ, ভারত ও বাংলাদেশ থেকে পাচারের দাবি হাম উপসর্গে ২৪ ঘন্টায় আরও ৯ শিশুর মৃত্যু চাঁদা দিতে অস্বীকৃতি, কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে সন্ত্রাসীদের ভাঙচুর-লুটপাট সাইবার অপরাধ দমনে ডিজিটাল ফরেনসিক ও সাইবার ল্যাব বৃদ্ধির উদ্যোগ
  • প্রকাশিত : ২০২৫-১১-১৯
  • ১২৮ বার পঠিত

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃ


বদলগাছী উপজেলা সর্বস্তরের জনগণের আয়োজনে নওগাঁ-৩ (বদলগাছী–মহাদেবপুর) আসনের টানা চারবারের নির্বাচিত সাংসদ ও জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার আলহাজ্ব আখতার হামিদ সিদ্দীকি নান্নুর ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকাল ৪টায় বদলগাছী ডাকবাংলো মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে তাঁর অসংখ্য ভক্ত, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

বক্তারা আখতার হামিদ সিদ্দীকি নান্নুর জীবনী, রাজনৈতিক সংগ্রাম, উন্নয়নমুখী কর্মকাণ্ড ও শাসনামলের বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁরা বলেন, নওগাঁ-৩ আসনের উন্নয়নে তাঁর অবদান আজও স্মরণীয় হয়ে আছে।

মিলাদ ও দোয়া মাহফিলে মরহুমের রুহের মাগফিরাত কামনা করা হয় এবং পরিবার-পরিজনের প্রতি সমবেদনা জানানো হয়।

আয়োজকরা জানান, জনগণের ভালোবাসায় সিক্ত এই নেতার মৃত্যুদিনকে তারা প্রতিবছর শ্রদ্ধার সঙ্গে পালন করে থাকেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat