×
সদ্য প্রাপ্ত:
চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান
  • প্রকাশিত : ২০২৫-১১-২২
  • ১৪৪ বার পঠিত
ময়মনসিংহ জেলা প্রতিনিধি:রনি 

তরুণ সাংবাদিক, কনটেন্ট ক্রিয়েটর ও মানবাধিকার কর্মীদের ডিজিটাল প্ল্যাটফর্মে মতপ্রকাশের স্বাধীনতা সুরক্ষা, ভ্রান্ত ও বিভ্রান্তিকর তথ্য মোকাবিলা এবং অনলাইন নিরাপত্তাবিষয়ক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ময়মনসিংহে অনুষ্ঠিত হয়েছে দুই দিনব্যাপী বিশেষ কর্মশালা।

২১–২২ নভেম্বর ২০২৫ তারিখে নগরীর বাইপাস এলাকার শাপলা ট্রেনিং সেন্টারে আয়োজিত এই কর্মশালা পরিচালনা করে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ)। স্থানীয় পর্যায়ে বাস্তবায়ন সহযোগী হিসেবে কাজ করছে পরিবর্তন উন্নয়ন সংস্থা, ময়মনসিংহ বিভাগ। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে বাস্তবায়িত ‘স্বাধীনতা’ প্রকল্পের অংশ হিসেবে প্রশিক্ষণটি আয়োজন করা হয়।

দুই দিনের সেশনজুড়ে অংশগ্রহণকারীরা ডিজিটাল নিরাপত্তা, নৈতিক সাংবাদিকতা, তথ্য যাচাই (ফ্যাক্টচেকিং), ভুয়া সংবাদ শনাক্তকরণ, অনলাইন হয়রানি প্রতিরোধ এবং আধুনিক ডিজিটাল সাংবাদিকতার বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে হাতে–কলমে প্রশিক্ষণ গ্রহণ করেন।
মানুষের জন্য ফাউন্ডেশন-এর মনিটরিং অফিসার ও প্রশিক্ষক ফৌজিলাতুন্নেছা বাস্তব উদাহরণ তুলে ধরে দেখান—ভুল ও বিভ্রান্তিকর তথ্য কীভাবে সমাজে নেতিবাচক প্রভাব ফেলে এবং দায়িত্বশীল সাংবাদিকতা এসব চ্যালেঞ্জ মোকাবিলায় কীভাবে ভূমিকা রাখতে পারে।

পরিবর্তন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক নারগিস আক্তার বলেন, “তথ্যপ্রবাহ সঠিক ও নির্ভরযোগ্য না হলে গণতান্ত্রিক সমাজ দুর্বল হয়ে পড়ে। তরুণ সাংবাদিক, কনটেন্ট নির্মাতা ও অ্যাক্টিভিস্টদের সক্ষমতা বৃদ্ধি ছাড়া ডিজিটাল নাগরিকত্ব শক্তিশালী করা সম্ভব নয়। ‘স্বাধীনতা’ প্রকল্পের লক্ষ্যই হলো—ডিজিটাল স্পেসে নিরাপদ, সচেতন ও দায়িত্বশীল অংশগ্রহণ নিশ্চিত করা।”

কর্মশালায় অংশগ্রহণকারী তরুণ সাংবাদিক মারফুয়া আক্তার জানান,
“ভুয়া সংবাদ কত দ্রুত ছড়িয়ে সমাজে বিভ্রান্তি তৈরি করতে পারে—এ প্রশিক্ষণে এসে তা আরও স্পষ্টভাবে বুঝেছি। তথ্য যাচাইয়ের দক্ষতা মাঠপর্যায়ের প্রতিবেদনে আমাদের আরও কার্যকর করবে।”

কনটেন্ট ক্রিয়েটর পূজা দেবনাথ বলেন,
“অনলাইন হয়রানি প্রতিরোধে আগে তেমন ধারণা ছিল না। এখন নিজের নিরাপত্তা বজায় রেখে দায়িত্বশীলভাবে কাজ করার বাস্তবমুখী কৌশল শিখেছি।”

ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলা থেকে তরুণ সাংবাদিক, ডিজিটাল কনটেন্ট নির্মাতা, অ্যাক্টিভিস্ট ও মানবাধিকার কর্মীরা কর্মশালায় অংশ নেন। প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন রিতা আক্তার, ইলিয়াস আহম্মেদ ও কল্পনা প্রমুখ। সঞ্চালনায় ছিলেন মার্জিনা আক্তার বর্ষা।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়।

আয়োজকরা জানান, ডিজিটাল যুগে তথ্যসচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ মতপ্রকাশ নিশ্চিত করতে ভবিষ্যতেও অনুরূপ প্রশিক্ষণ অব্যাহত থাকবে। প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ আগামী দিনগুলোতে ডিজিটাল নাগরিকত্ব, তথ্যসংস্কৃতি ও অনলাইন নিরাপত্তা বিষয়ে আরও দীর্ঘমেয়াদি কর্মসূচি হাতে নিচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat