×
সদ্য প্রাপ্ত:
৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগে অনুমোদন দিয়েছে অর্থ বিভাগ : ক্রীড়া প্রতিমন্ত্রী আগস্ট মাসে সড়ক দুর্ঘটনায় ৪৮১ জনের প্রাণহানি ফের বন্ধ চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড সাভারে এসআই আলতাফ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরায়েলে ২৮০ কোটি ডলারের শক্তিশালী বোমা পাঠাবে যুক্তরাষ্ট্র ফ্যামিলি কার্ডের নামে টাকা নেয়ার অভিযোগ: এনসিপি নেত্রীকে সাময়িক অব্যাহতি দেশের পাঁচ অঞ্চলে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্কতা জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬২ কোটি ঘনফুট ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের গতিবিধি এবং বহিরাগতদের ওপর নজরদারি করতে চালু হচ্ছে এআই ক্যামেরা ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • প্রকাশিত : ২০২৫-০১-১৬
  • ১৬২ বার পঠিত
সুজন চক্রবর্তী, আসাম ( ভারত) প্রতিনিধিঃ
বিয়ের করতে বেঁকে বসেছিলেন বছর ২০ এর তরুণী। জানিয়ে দিয়েছিল, বিয়ে প্রেমিককেই করবেন। সেই অপরাধে পুলিশের সামনেই মেয়েকে গুলি করে খুন করলেন বাবা ও দাদা। মঙ্গলবার ( ১৪ জানুয়ারি ) রাতে ভারতের মধ‍্যপ্রদেশের গ্বালিয়রে ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রে প্রকাশ, নিহত তরুণীর নাম তনু গুর্জর। গ্বালিয়রের গোলা কা মন্দির এলাকার বাসিন্দা ছিলেন তিনি। জানা গেছে, মৃত্যুর মাত্র কয়েক ঘন্টা আগেই সামাজিক মাধ‍্যমে ৫২ সেকেন্ডের একটি ভিডিও বার্তা পোস্ট করেছিলেন ওই তরুণী। তাতে তাঁকে বলতে শোনা গিয়েছে,," আমি ভিকিকেই বিয়ে করতে চাই। আমার পরিবার প্রথমে রাজি হলেও এখন অস্বীকার করছে। তাঁরা আমাকে প্রতিদিন মারধর করেন। আমাকে মেরে ফেলার হুমকি ও দেওয়া হয়। আমার কিছু হয়ে গেলে সে জন‍্য দায়ী থাকবে আমার পরিবার।" কিছুক্ষণের মধ‍্যেই ভিডিওটি সামাজিক মাধ‍্যমে ভাইরাল হয়ে যায়। ভিডিও দেখে এসপি ধর্মবীর সিংহের নেতৃত্বে পুলিশের একটি দল তরুণীর বাড়িতে যায়। পুলিশের সামনে শুরু হয় কথা কাটাকাটি। তার মাঝেই। মেয়েকে সঙ্গে নিভৃতে কথা বলতে চেয়ে তনুকে ভিতরের ঘরে নিয়ে যান বাবা মহেশ গুর্জর। সঙ্গে যান দাদা রাহুল ও। এরপর পুলিশ কর্তাদের উপস্থিতিতেই মেয়েকে গুলি করেন বাবা ও দাদা। তনুর বুকে, কপালেও ঘাড়ে গুলি লাগে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। এরপর পিস্তল নিয়ে পুলিশের উপর চড়াও হন মহেশ ও রাহুল। মহেশকে গ্রেফতার করা হলেও রাহুল পালিয়ে গিয়েছেন। তার খোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযান। মহেশের পিস্তলটি ও বাজেয়াপ্ত করা হয়েছে। কিভাবে তারা ওই পিস্তল হাতে পেলেন তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে নেমে পুলিশ জানাতে পেরেছে, ভিকি ওরফে ভিকম মাওয়াই নামে উত্তরপ্রদেশের আগ্রার বাসিন্দা এক যুবকের সঙ্গে গত ৬ বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল তনুর। কিন্তু সম্প্রতি অন‍্য এক যুবকের সঙ্গে মেয়ের বিয়ে ঠিক করে তনুর পরিবার। ১৮ জানুয়ারি বিয়ের দিন স্থির হয়। কিন্তু বিয়ের দিন কয়েক আগে বেঁকে বসেন তনু।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat