×
সদ্য প্রাপ্ত:
এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট ফতুল্লায় মাদকের আস্তানায় অভিযানে আগুন—পুলিশের কড়া অভিযানে পুড়ল অপরাধের ঘাঁটি! রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ভয়াবহ আগুন, বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল
  • প্রকাশিত : ২০২৫-১১-২২
  • ১৭৪ বার পঠিত
শাহিদুল ইসলাম 
কালিয়াকৈর(গাজীপুর) 

গাজীপুরের কালিয়াকৈরে উপজেলার লতিফপুর এলাকায় গতকাল শনিবার সকালে পৌর সভার ২নং ওয়ার্ডে পৌর ও উপজেলা বিএনপির আয়োজনে জাতীয় নির্বাচনকে সামনে রেখে এক গুরুত্বপূর্ণ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সাবেক জেলা বিএনপির সহ-সভাপতি সামসুল আলম সরকারের সভাপতিত্বে পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হারুন অর-রশিদের সঞ্চালনায় এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও গাজীপুর-১, আসনের বিএনপির পক্ষে মনোনয়ন প্রত্যাশি সাবেক মেয়র মজিবুর রহমান।
মতবিনিময় সভায় তিনি বলেন, সকল স্তরের নেতাকর্মীকে এক হয়ে কাজ করতে হবে। কোন ভেদাভেদ করা যাবে না। কোন গ্রুপিং করা যাবে না। সকলে ঐক্যবদ্ধ ভাবে ধানের শীষের জন্য কাজ করতে হবে। আগামী দিনে ধানের শীষকে বিজয় করে তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানাতে হবে। এবং গাজীপুর-১, আসন ধানের শীষকে বিজয় করে খালেদা জিয়া ও তারেক রহমানকে উপহার দিতে হবে।

এসময় উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী রিয়াজ উদ্দিন, সাবেক উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক মিজানুর রহমান শেলী, গাজীপুর জেলা জাসাসের আহবায়ক ফকির এরশাদ হোসেন, পৌর যুবদলের সদস্য সচিব আমজাদ হোসেন, গাজীপুর জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক শাহীনুর রহমান শাহীন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মালেকসহ, ছাত্রদল, যুবদল ও বিএনপি'র সকল স্তরের নেতাকর্মী ও অঙ্গ-সংগঠন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat