×
সদ্য প্রাপ্ত:
সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত
  • প্রকাশিত : ২০২৪-১২-২৩
  • ১৮৪ বার পঠিত

মোঃ সোহেল রানা, রাজশাহী বিভাগীয় ব্যুরো প্রধানঃ-

নওগাঁর আত্রাই থানার সাহেবগঞ্জ বসতবাড়িতে আগুন লেগে  প্রায় লক্ষ টাকার ঘরের আসবাবপত্র পুড়ে ছাই গেছে। ওই বাড়ির দুটি টিন শেডঘর পুড়ে গেছে। শুক্রবার ২০ ডিসেম্বর ২০২৪ তারিখ রাতে আত্রাই থানার সাহেবগঞ্জ ধোপাপাড়া এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। 


সাহেবগঞ্জ ধোপাড়া পাড়া এলাকার আল-মোহম্মাদ রাখার  বাড়িতে তালাবদ্ধ ঘরে আগুন লাগে। হঠাৎ ঐ তালাবদ্ধ  বাড়ির  কক্ষে আগুন লেগে যায়। মহুর্তেই আগুন বাড়ির অন্যান্য ঘরে ছড়িয়ে পড়ে। আতংকে এলাকার বাসী আগুনের শিখা দেখতে পেয়ে ঘটনার স্থলে  ছুটে যায় এবং আগুন নিভাতে চেষ্টা করে। 


আগুন দ্রুত ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন আগুন নিয়ন্ত্রণের চেষ্টা  চালায়। এ সময় তালাবদ্ধ  ঘরের ভিতরে থাকা সকল আসবাবপত্র পুড়ে প্রায় লক্ষ টাকার ক্ষতি হয়।


আত্রাই থানার ফায়ার সাভির্সের  স্টেশন অফিসার মোঃ মইনুর রহমান জানাই শুক্রবার রাতে আগুন লাগার সংবাদ পেয়ে ফায়ার সাভির্সের দুটি ইউনিট এক ঘন্টা চেষ্টায় করে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘরে তালাব্ধ ও দরজা –জানালা বন্ধ বন্ধ ছিল। 

প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।


আত্রাই থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোঃ সাহাবুদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, আগুন লাগার খবর পেয়ে রাতেই ঘটনারস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। আগুন লাগার সময় ঐ বাড়িতে মালিক বা কোন লোক ছিল না। মালিক ঢাকায় থাকার কারনে  এখনও  কোন অভিযোগ পাওয়া যায় নাই। অভিযোগ পাওয়া গেলে  তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat