×
সদ্য প্রাপ্ত:
ভিজিএফ কার্ড এর মাধ্যমে ২০ কেজি চাল দেওয়ার সিদ্ধান্ত ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা
  • প্রকাশিত : ২০২৫-১১-২২
  • ১২১ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ

জনি হোসেন, (নীলফামারী) ৩১ দফার বিনির্মাণের লক্ষ্যে নীলফামারীতে বিএনপির সদস্য সংগ্রহ অভিযান চলছে। শনিবার (২২ নভেম্বর) টুপামারী  ইউনিয়ন বিএনপির আয়োজনে টুপামারি হাই স্কুল মাঠে প্রাঙ্গনে কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে নেতাকর্মীরা ইউনিয়নের বিভিন্ন বাজার ও গুরুত্বপূর্ণ স্থানে গিয়ে রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করেন।

এতে বক্তব্য দেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সাবেক অধ্যক্ষ আকবর আলী, রেদোয়ানুল হক বাবু, আহমেদ আলী বাবু, জেলা বিএনপির সাবেক অর্থ সম্পাদক হাকিমুর রহমান চৌধুরী হিরু প্রমুখ।

এসময় বক্তারা বলেন, রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার পথ সুগম করবে। সদস্য সংগ্রহ অভিযান সংগঠনকে তৃণমূলে আরও গতিশীল করবে বলেও মন্তব্য করেন তারা।

এসময় টুপামারী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সাইয়েদুর রহমান চৌধুরী মজনু, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হাই মাসুম , টুপামারী স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আব্দুর রহমান সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat