×
সদ্য প্রাপ্ত:
  • প্রকাশিত : ২০২৬-১০-২৭
  • ১৫ বার পঠিত

ময়মনসিংহ প্রতিবেদকঃ

ময়মনসিংহের গফরগাঁওয়ে চলন্ত অবস্থায় দেওয়ানগঞ্জগামী আন্তঃনগর 'তিস্তা এক্সপ্রেস' ট্রেনের বগি খুলে যাওয়ার ঘটনা ঘটেছে। এই গোলযোগের কারণে ঢাকা-ময়মনসিংহ রেলরুটে প্রায় আধা ঘণ্টার মতো ট্রেন যাতায়াত স্থগিত ছিল।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা পৌনে ১১টার দিকে ঢাকা থেকে ছেড়ে যাওয়া আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনটি গফরগাঁও রেলওয়ে স্টেশনে সংক্ষিপ্ত যাত্রা বিরতি শেষে ময়মনসিংহের দিকে রওনা হওয়ার পর উপজেলার মাইজহাটি বটতলা সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। পরবর্তীতে বেলা সোয়া ১১টার দিকে ট্রেন চলাচল পুনর্রায় স্বাভাবিক হয়।

ঘটনার বিবরণে জানা যায়, ঢাকা থেকে দেওয়ানগঞ্জের উদ্দেশে ছেড়ে আসা আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস গফরগাঁও স্টেশন ছেড়ে যাওয়ার পরপরই মাইজহাটি বটতলা এলাকায় পৌঁছালে ট্রেনটির ‘থ’ চিহ্নিত বগির সংযোগ অংশ হঠাৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। পরবর্তীতে প্রায় আধা ঘণ্টা ধরে ট্রেন কর্মী ও সংশ্লিষ্টদের নিবিড় প্রচেষ্টায় বিচ্ছিন্ন বগির সংযোগ পুনরায় জোড়া দেওয়া সম্ভব হলে ওই লাইনে রেল চলাচল স্বাভাবিক হয়।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বগি বিচ্ছিন্ন হওয়ার বিষয়টি অনুধাবন করতে পেরে চালক দ্রুত ট্রেনটির গতি কমিয়ে থামিয়ে দেন এবং পিছনের দিকে নিয়ে যান। এরপর ট্রেনের লোকোমাস্টার, গার্ড ও রেলকর্মীদের যৌথ প্রচেষ্টায় সোয়া ১১টার দিকে বিচ্ছিন্ন হওয়া বগি দুটি পুনরায় জোড়া লাগিয়ে ট্রেনটি ময়মনসিংহের উদ্দেশ্যে যাত্রা শুরু করে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat