×
সদ্য প্রাপ্ত:
ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা মিরপুরে হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন
  • প্রকাশিত : ২০২৫-১১-২৫
  • ১৫৬ বার পঠিত

মুজাহিদ হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর বদলগাছী উপজেলার মথুরাপুর ইউনিয়নের গোবরচাঁপা-হাট সংলগ্ন চকবেনি এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে চোলাই মদসহ দুই ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

সোমবার রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ সেনা ক্যাম্পের সদস্যরা এ অভিযান পরিচালনা করেন। আটকরা হলেন—চকবেনি গ্রামের মৃত লবিনের ছেলে হরেণ তুরকি এবং একই গ্রামের গোবিন্দের ছেলে শ্যামল।

অভিযানে তাদের কাছ থেকে ৮ বোতল চোলাই মদ, প্রায় ৪ মন মদ তৈরির কাঁচামাল এবং বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। পরে ঘটনাস্থলেই সেগুলো ধ্বংস করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও বদলগাছী সহকারী কমিশনার (ভূমি) পলাশ উদ্দিন। তিনি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুইজনকে ১ হাজার টাকা করে জরিমানা এবং ১৫ দিনের কারাদণ্ড প্রদান করেন। পরবর্তীতে তাদের থানায় হস্তান্তর করা হয়।

নওগাঁ সেনা ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার নিজাম জানান, মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।

স্থানীয়রা বলেন, অভিযান অব্যাহত থাকলে এলাকায় চোলাই মদের উৎপাদন ও বেচাকেনা পুরোপুরি বন্ধ হয়ে যাবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat