×
সদ্য প্রাপ্ত:
আন্দোলনের নামে যারা সহিংসতা করছে, তাদের উদ্দেশ্য ভিন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের আন্দোলন: গার্মেন্টস মালিকদের সঙ্গে সচিবালয়ে বৈঠকে বসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ গাজীপুরের চন্দ্রা থেকে কোনাবাড়ী পর্যন্ত সব পোশাক কারখানা ছুটি ঘোষণা তাহসিফ সউরি হত্যা মামলায় ৪ দিনের রিমান্ডে দীপ পুলিশের ছয় কর্মকর্তাকে বদলি তুরাগে সাবেক বিমানবাহিনী কর্মকর্তার মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন মোড়, ঘটনাস্থলের কাছেই মিলল মোটরসাইকেল মানবতাবিরোধী অপরাধ মামলাঃ মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ৮৫তম জন্মবার্ষিকী আজ ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৮২ জন
  • প্রকাশিত : ২০২৩-০৮-০৮
  • ২২৩ বার পঠিত
মাদারীপুরে বৃষ্টির পানি জমে থাকা একটি ডোবায় পড়ে রায়হান নামে ৩ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের রাজারচর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রায়হান ওই এলাকার ফেরদৌস মাতুব্বরের ছেলে।

নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, রায়হান দুপুরে পরিবারের স্বজনদের অগোচরে খেলতে গিয়ে বাড়ির পাশের একটি ডোবায় পড়ে যায়।

দীর্ঘসময় তাকে দেখতে না পেলে স্বজনরা খোঁজাখুঁজির এক পর্যায়ে ডোবার পানিতে ভাসমান অবস্থায় তাকে দেখতে পেয়ে উদ্ধার করে। পরে তাকে দ্রুত মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 
মাদারীপুর সদর থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী বলেন, 'খেলতে গিয়ে রায়হান নামের একটি শিশু ডোবার পানিতে পড়ে মৃত্যুর খবর পেয়েছি। খবর পাওয়ার পর হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat