×
সদ্য প্রাপ্ত:
সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান
  • প্রকাশিত : ২০২৫-১১-২৬
  • ১৭২ বার পঠিত
মাদককে না বলুন, সুস্থ জীবন গড়ুন।
মাদককে না বলুন, সুস্থ জীবন গড়ুন
টুকেরগাঁওয়ে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার টুকেরবাজার–টুকেরগাঁও এলাকার উদ্যোগে “মাদক কারবারীদের চিরতরে উৎখাত করে মাদকমুক্ত সমাজ চাই”—এই প্রতিপাদ্য নিয়ে এক গুরুত্বপূর্ণ মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উদ্যোগ নেয় টুকেরগাঁও আদর্শ ক্লাব এবং সার্বিক সহযোগিতা করে ফ্রেন্ডস ইউনিয়ন, টুকেরবাজার।

আলোচনা সভা পরিচালনা করেন টুকেরগাঁও আদর্শ ক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান।
সভাপতিত্ব করেন টুকেরগাঁও আদর্শ ক্লাবের সভাপতি রাইসুল ইসলাম রাজন।
স্বাগত বক্তব্য রাখেন সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক বাবুল আহমেদ।

সভায় আরও বক্তব্য রাখেন টুকেরগাঁও আদর্শ ক্লাবের সাবেক সভাপতি রাসেল আহমদ,সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা কামাল জালাল,সমাজকল্যাণ সম্পাদক মোর্শেদ আলম,টুকেরগাঁও হাফিজিয়া মাদ্রাসার সভাপতি মাওলানা ইব্রাহিম খলিল,কোম্পানীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি সালাউদ্দিন রানা,ফ্রেন্ডস ইউনিয়নের সাধারণ সম্পাদক খোরশেদ আলম,ইয়ংস্টার সদস্য ওয়াসিম মিয়া, জহিরুল স্পোর্টস একাডেমীর সত্বাধিকারী জহিরুল ইসলাম,ভাই ভাই একাদশের সভাপতি রাসেল ও সংগঠনিক সম্পাদক খোকন,এছাড়া আরও অনেকে বক্তব্য রাখেন।


বক্তারা বলেন, মাদক শুধু ব্যক্তিকে নয়—একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রকে ধ্বংস করে দেয়। মাদকসেবী ও মাদকব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। সকলের বক্তব্যে একটি বিষয় স্পষ্টভাবে উঠে আসে—
মাদকসেবী ও মাদককারবারীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে সম্মিলিতভাবে সামাজিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সভায় সিদ্ধান্ত হয়—
টুকেরগাঁও এলাকার পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কোম্পানীগঞ্জ থানা ইনচার্জের নিকট লিখিত দরখাস্ত প্রদান করা হবে, যাতে আইনগত ব্যবস্থা দ্রুত গ্রহণ করে এলাকা মাদকমুক্ত ঘোষণা করা যায়।

সামাজিক সচেতনতা, সম্মিলিত উদ্যোগ এবং তরুণ সমাজের অঙ্গীকার—এই তিন শক্তির ওপর ভর করে টুকেরগাঁওকে একটি মাদকমুক্ত এলাকা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।

মাদককে না বলুন, সুস্থ জীবন গড়ুন—এই শপথে সভা শেষ হয়। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat