×
সদ্য প্রাপ্ত:
চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট ফতুল্লায় মাদকের আস্তানায় অভিযানে আগুন—পুলিশের কড়া অভিযানে পুড়ল অপরাধের ঘাঁটি! রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ভয়াবহ আগুন, বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন
  • প্রকাশিত : ২০২৫-১১-২৯
  • ১৬৫ বার পঠিত
মিজানুর রহমান, স্টাফ রিপোর্টারঃ

গাজীপুরের টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে আগত নূর আলম (৮০) ও চাঁন মিয়া (৬০) নামে দুই মুসল্লি ইন্তেকাল করেছেন। 

শুক্রবার ভোররাতে নূর আলম এবং দুপুরে চাঁন মিয়া ময়দানে তাদের জন্য নির্ধারিত নিজ নিজ খিত্তায় মৃত্যুবরণ করেন।

নিহত নূর আলম নোয়াখালী জেলা সদরের আন্ডারচর কাজীর তালুক গ্রামের সুলতান আহমদের ছেলে এবং চাঁন মিয়া জাতীয় প্রেস ক্লাবের কর্মচারী ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক ও জামালপুর জেলা সরিষাবাড়ি এলাকার বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করেছেন তাবলীগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান।

তিনি জানান, টঙ্গী ময়দানে ৫ দিন ব্যাপী জোড় ইজতেমায় নোয়াখালী জেলার মুসল্লিদের জন্য নির্ধারিত খিত্তায় অবস্থান করছিলেন নূর আলম এবং জামালপুর জেলার জন্য নির্ধারিত খিত্তায় চাঁন মিয়া।

একপর্যায়ে রাতে নূর আলম খিত্তায় ঘুমিয়ে যান। পরে সাথীরা তাকে ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে জামালপুর জেলার খিত্তায় অবস্থানকালে চাঁন মিয়া শুক্রবার দুপুরে হঠাৎ স্ট্রোক করেন। পরে তাকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জুমার নামাজের পরে নূর আলমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয় এবং চাঁন মিয়ার জানাজার নামাজ বাদ আসর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, আগামী ২ ডিসেম্বর মোনাজাতের মধ্যদিয়ে শেষ হবে শুরায়ী নেজামের ৫ দিনব্যাপী জোড় ইজতেমা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat