এমদাদুল হক, স্টাফ রিপোর্টার, জামালপুর
সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১ ডিসেম্বর (সোমবার) বিকাল ৫ টায় বকশীগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন দলীয় কার্যালয়ে উপজেলা যুবদলের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন জামালপুর জেলা যুবদলের সদস্য সচিব মোঃ সোহেল রানা খান। তিনি বলেন, “রাজনৈতিক জীবনের শুরু থেকেই নানা জুলুম-নির্যাতন ও প্রতিকূলতার মাঝেও আপোষহীন নেতৃত্বের পরিচয় দিয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তার জীবন দর্শনকে ধারণ করেই যুবদলকে সামনে এগিয়ে যেতে হবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল্লাহ সওদাগর বিপ্লব এবং সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব লাভলু মিয়া।
এসময় বকশীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগরসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা বক্তব্য রাখেন।
পরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
দোয়া মাহফিল শেষে যুবদল নেতৃবৃন্দ বকশীগঞ্জ পৌরসভা ও নীলক্ষিয়া ইউনিয়নের বিভিন্ন হাট-বাজার, দোকানপাট ও পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করেন।
এসময় তারা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-১ (দেওয়ানগঞ্জ–বকশীগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী এম. রশিদুজ্জামান মিল্লাতকে বিজয়ী করতে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।