×
সদ্য প্রাপ্ত:
এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট ফতুল্লায় মাদকের আস্তানায় অভিযানে আগুন—পুলিশের কড়া অভিযানে পুড়ল অপরাধের ঘাঁটি! রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ভয়াবহ আগুন, বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল
  • প্রকাশিত : ২০২৫-১২-০২
  • ১৫১ বার পঠিত
রেজাউল করিম , শেরপুর প্রতিনিধি :

শেরপুর–ময়মনসিংহ সীমান্তে পৃথক অভিযানে ভারত থেকে আনা বিপুল পরিমাণ চোরাচালানী পণ্য ও মাদকদ্রব্যসহ একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তির নাম মো: সাদ্দাম হোসেন (পিতা: মৃত শাহজাহান), গ্রাম—সন্ধ্যাকুড়া, ঝিনাইগাতী, শেরপুর।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ১ ও ২ ডিসেম্বর হালুয়াঘাট উপজেলার ডুমনিকুড়া ও বান্দরকাটা এলাকা, শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পোড়াবাড়ী এলাকা এবং ঝিনাইগাতী উপজেলার সন্ধ্যাকুড়া এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে বিজিবির টহল দল।

অভিযানকালে অভিনব কায়দায় ভারত থেকে আনা ভারতীয় নেভিয়া সফট ক্রিম, পন্ডস ফেসওয়াশ, কমলা এবং ৩৬৯ বোতল ভারতীয় মদসহ বিপুল পরিমাণ চোরাচালানী পণ্য জব্দ করা হয়। এ সময় একজন মাদককারবারিকে আটক করে বিজিবি। উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য ১৫ লাখ ৮১ হাজার ৪০০ টাকা।

বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান পিপিএম জানান,শেরপুর ও ময়মনসিংহের আন্তর্জাতিক সীমানা রক্ষা এবং যেকোনো অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি জওয়ানরা দিনরাত ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করে যাচ্ছে। বিজিবির সক্রিয় তৎপরতায় সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক প্রতিরোধ আরও জোরদার হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat