×
সদ্য প্রাপ্ত:
মাদারীপুরে ৮০০ কোটি টাকার সেতু, নির্মাণস্থান পরিদর্শনে এমপি জাহান্দার আলী একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ফুলগাজীতে প্রবাসীর জমিতে আগুন, শতাধিক ফলের গাছ কেটে ফেলার অভিযোগ এক গোল, দুই অ্যাসিস্টে মেসির রাজকীয় বিদায় ভিজিএফ কার্ড এর মাধ্যমে ২০ কেজি চাল দেওয়ার সিদ্ধান্ত ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন
  • প্রকাশিত : ২০২৫-১২-০৪
  • ১২১ বার পঠিত
পরিতোষ বড়ুয়া, চট্টগ্রাম 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামের আরও চারটি আসনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এতে মোট ১৬টি আসনের মধ্যে ১৪টি আসনে প্রার্থী চূড়ান্ত হলো। বাকি রয়েছে দুটি আসনের নাম।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব প্রার্থীর নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, বাকি চট্টগ্রাম–১১ (বন্দর–পতেঙ্গা) এবং চট্টগ্রাম–১৪ (চন্দনাইশ–সাতকানিয়া আংশিক) আসনের প্রার্থী পরে প্রকাশ করা হবে।

আজ ঘোষিত ৪ প্রার্থী
চট্টগ্রাম–৩ (সন্দ্বীপ): সাবেক সংসদ সদস্য মোস্তফা কামাল পাশা,চট্টগ্রাম–৬ (রাউজান): কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান (পদ স্থগিত) গিয়াস উদ্দিন কাদের চৌধুরী
,চট্টগ্রাম–৯ (কোতোয়ালী–বাকলিয়া–চকবাজার): চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান,চট্টগ্রাম–১৫ (লোহাগাড়া–সাতকানিয়ার অংশ): দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সদস্য নাজমুল মোস্তফা আমিন


মির্জা ফখরুল বলেন, “চট্টগ্রাম অঞ্চলে প্রার্থী বাছাই করা হয়েছে মাঠের কর্মসূচি, জনপ্রিয়তা, সাংগঠনিক অবস্থান ও সামগ্রিক রাজনৈতিক পরিবেশ বিবেচনায়। ধাপে ধাপে সব আসনের নাম ঘোষণা করা হচ্ছে।”

এর আগে ঘোষিত চট্টগ্রামের ১০ আসনের প্রার্থী ছিলেন, চট্টগ্রাম–১ (মীরসরাই): নুরুল আমিন চেয়ারম্যান,চট্টগ্রাম–২ (ফটিকছড়ি): সরওয়ার আলমগীর,চট্টগ্রাম–৪ (সীতাকুণ্ড): কাজী সালাউদ্দিন
,চট্টগ্রাম–৫ (হাটহাজারী): ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন,চট্টগ্রাম–৭ (রাঙ্গুনিয়া): হুম্মাম কাদের চৌধুরী,চট্টগ্রাম–৮ (চান্দগাঁও–বোয়ালখালী): এরশাদ উল্লাহ,চট্টগ্রাম–১০ (খুলশী–পাহাড়তলী): আমীর খসরু মাহমুদ চৌধুরী,চট্টগ্রাম–১২ (পটিয়া): এনামুল হক এনাম,চট্টগ্রাম–১৩ (আনোয়ারা–কর্ণফুলী): সরওয়ার জামাল নিজাম,চট্টগ্রাম–১৬ (বাঁশখালী): মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা


নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে ধাপে ধাপে প্রার্থী ঘোষণা করায় চট্টগ্রামের রাজনৈতিক অঙ্গনে নতুন গতি এসেছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat