×
সদ্য প্রাপ্ত:
আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত
  • প্রকাশিত : ২০২৫-১২-০৬
  • ১৫৭ বার পঠিত
মোঃ নাজমুল হুদা, লামাঃ

বান্দরবানের লামায় ০৪ ডিসেম্বর ২০২৫, সকাল ১১:৩০ টায় উপজেলায় ফাইতং এলাকায় উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মঈন উদ্দিন এর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। পরিবেশের ক্ষতিকর কার্যক্রম বন্ধে উপজেলা প্রশাসনের এ অভিযানকে স্থানীয়রা স্বাগত জানান।

মোবাইল কোর্টে এবিসি-২, বিবিএম, 4MB ও এসএসবি—এই চারটি ইটভাটাকে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এবং ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন (সংশোধন), ২০১৯ এর বিধান লঙ্ঘনের দায়ে
প্রতিটি ভাটাকে ২,০০,০০০ টাকা করে মোট ৮,০০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানে ফাইতং পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও তাঁর টিম মোবাইল কোর্টকে সহযোগিতা করেন।

অভিযান শেষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিন বলেন, "পরিবেশ রক্ষায় প্রশাসন সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। আইন অমান্য করে পরিবেশদূষণকারী কোনো ইটভাটা বা প্রতিষ্ঠানকে ছাড় দেওয়া হবে না। জনস্বার্থ রক্ষায় এমন অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।”

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat