×
সদ্য প্রাপ্ত:
শেরপুরের ঝিনাইগাতীতে ধানক্ষেত এর পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মোন্থা’ এখন প্রবল ঘূর্ণিঝড়, বেড়েছে বাতাসের গতিবেগ না ফেরার দেশে তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকী অস্ত্র মামলায় সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ পরিশোধের দাবি সিলেটে দুই ট্রাক সাদাপাথর জব্দ, চালকদের দেড় লাখ টাকা জরিমানা হবিগঞ্জে জামায়াত প্রার্থীর গাড়িতে দুর্বৃত্তদের হামলা ঢাকার ফ্লাইট নামছে চট্টগ্রাম-কলকাতায় মক্কায় এক সপ্তাহে ১৩.৫ মিলিয়নেরও বেশি মানুষ দুটি পবিত্র মসজিদ পরিদর্শন করেছেন শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ শুরু, পুলিশের বাধা
  • প্রকাশিত : ২০২৫-১২-০৭
  • ৯৩ বার পঠিত

এমদাদুল হক, স্টাফ রিপোর্টার, জামালপুর

জামালপুর জেলা পুলিশের ডিবি-১ এর চৌকশ টিমের পৃথক বিশেষ অভিযানে ২ কেজি গাঁজা, ৭০ পিস Tapentadol Tablets-100mg (Tapal) ট্যাবলেটসহ মোট তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এসময় দুইজন মাদক ব্যবসায়ী এবং একজন পরোয়ানাভুক্ত পলাতক আসামিকে গ্রেফতার করা হয়।

প্রথম অভিযানটি পরিচালিত হয় ইং ৬ ডিসেম্বর (শনিবার)   বিকাল ০৪.৪৫ ঘটিকায় জামালপুর সদর থানাধীন জামালপুর–মেলান্দহগামী মহাসড়কের পাশে চন্দ্রার রফিক (৪৫) এর বাড়ির সামনের পাকা রাস্তা থেকে ০২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে ডিবি-১।
আটককৃতরা হলো—
১। মোঃ বিপ্লব বেপারী (৩২), পিতা-মৃত মফিজুল বেপারী, মাতা-মৃত জহুরা বেগম
২। মোঃ যুবরাজ (৩০), পিতা-মান্নান বেপারী, মাতা-লেবুরী বেগম
উভয়েই পূর্ব পলবন্দা বেপারীপাড়া ,  থানা–ইসলামপুর, জেলা–জামালপুর এর বাসিন্দা। 


অভিযানটি পরিচালনা করেন এসআই(নিঃ) আপেল মাহমুদ ও এসআই(নিঃ) মোঃ এহসানুল হক এর সমন্বয়ে গঠিত ডিবি-১ এর একটি চৌকশ টিম।

একই তারিখের রাত ০৮.৩০ ঘটিকায় দ্বিতীয় অভিযানে কুটামনি মধ্যপাড়া এলাকায় লোকমান মিয়ার বাড়ির উত্তরের পাকা রাস্তা থেকে ৭০ পিস Tapentadol Tablets-100mg (Tapal) ট্যাবলেটসহ ০২ টি জিআর গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক এক মাদক ব্যবসায়ীকে আটক করে ডিবি-১।
আটক ব্যক্তি হলো—
১। মোঃ রফিকুল ইসলাম (৪৮), পিতা-মৃত আব্দুল মোতালেব, মাতা-মৃত অবিরন বেওয়া, কুটামনি গ্রামের  পশ্চিমপাড়া (কাঠালতলী), জামালপুর সদর  
অভিযানটি পরিচালনা করেন এসআই(নিঃ) মোঃ সোহাগ রানা ও এসআই(নিঃ) মোঃ শাহজাহান নেতৃত্বাধীন ডিবি-১ এর চৌকশ অভিযানিক দল।

জামালপুর জেলার পুলিশ সুপার ড. চৌধুরী মোঃ যাবের সাদেক এর  নির্দেশনায় পরিচালিত এসব বিশেষ অভিযান জেলার মাদকবিরোধী কার্যক্রমকে আরও বেগবান করেছে বলে জানিয়েছে ডিবি সূত্র।

উভয় ঘটনায় নিয়মিত মামলা রুজু ও আটক আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ প্রক্রিয়া চলমান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat